দেশ

Delhi High Court Bomb Threat: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, ইমেল মারফত হামলার হুমকি, খালি করা হল আদালত চত্বর

ইমেলে সরাসরি উল্লেখ করা হয়েছে দুপুর ২টোর পর দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ হতে পারে।হুমকি তে বলা রয়েছে দিল্লি কোর্টের ৩ নম্বর রুমে ৩টি বোমা রাখা রয়েছে।

Truth of Bengal: দিল্লি হাইকোর্টে শুক্রবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল বোমাতঙ্কে। একটি ইমেল মারফত আদালত চত্বরে বিস্ফোরণের হুমকি পৌঁছনোর পরই নিরাপত্তা জোরদার করা হয়। ইমেলে সরাসরি উল্লেখ করা হয়েছে দুপুর ২টোর পর দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ হতে পারে।হুমকি তে বলা রয়েছে দিল্লি কোর্টের ৩ নম্বর রুমে ৩টি বোমা রাখা রয়েছে। ইমেল পাওয়ার পর দ্রুত সমস্ত বিচারক, আইনজীবী ও আদালত কর্মীদের নিরাপদে আদালত ভবনের বাইরে সরিয়ে আনা হয়। শুনানি চলাকালীনই আইনজীবীরা এজলাস ছেড়ে চলে যান। আপাতত আদালতের সমস্ত শুনানি স্থগিত রাখা হয়েছে (Delhi High Court Bomb Threat)।

দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু করেছে। কোথাও কোনও বোমা বা বিস্ফোরক লুকিয়ে আছে কি না, তা খুঁটিয়ে দেখা হচ্ছে। আদালতের প্রতিটি অংশে তল্লাশি চালানো হচ্ছে। কোর্টের মূল গেটসহ সংলগ্ন অঞ্চলেও কড়া নজরদারি বসানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে ইমেলের মাধ্যমে হুমকি পাঠানো হয়েছে, তার উৎস সন্ধানে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ। ইমেলে কেবল বিস্ফোরণের সময় নয়, কোথায় কোথায় বিস্ফোরণ ঘটতে পারে, তার উল্লেখও রয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তুর হদিস মেলেনি। তবুও কোনও ঝুঁকি না নিয়ে দিল্লি হাইকোর্ট চত্বরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে (Delhi High Court Bomb Threat)।

এর আগেও একাধিকবার দিল্লি হাইকোর্ট সহ দেশের গুরুত্বপূর্ণ আদালতগুলিকে নিশানা করে এমন হুমকি আসতে দেখা গিয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি ভুয়ো হুমকি বলেই প্রমাণিত হয়েছে (Delhi High Court Bomb Threat)।

Related Articles