Uttarpradesh: কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে লাইনচ্যুত ট্রেনের কামরা, আতঙ্কিত যাত্রীরা
গার্ড ভ্যানের পর পঞ্চম ও ষষ্ঠ কামরা দুটি লাইনচ্যুত হয়েছে বলে খবর।
Truth of Bengal: শুক্রবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হলো গোটা ভারতবর্ষ। এবারের ঘটনাস্থল যোগীরাজ্য, ওরফে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনের দুটি কামরা। কোন হতাহতের খবর না পাওয়া গেলেও যাত্রীরা বেশ আতঙ্কিত হয়েছেন। বলা বাহুল্য, সম্প্রতি এই জাতীয় ঘটনা লাগাতার ঘটতে থাকায় প্রশ্ন উঠেছে কেন্দ্র ও রেলের ভূমিকা নিয়ে।(Uttarpradesh)
[আরও পড়ুনঃ Abhishek Banerjee: বদল হল অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিনক্ষণ]
জানা গিয়েছে, ট্রেনটি যাচ্ছিল পাঙ্কি থেকে ভাউলপুরের দিকে। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে। খবর পেতেই সেখানে উপস্থিত হন উদ্ধারকারী দল এবং রেল আধিকারিকরা। গার্ড ভ্যানের পর পঞ্চম ও ষষ্ঠ কামরা দুটি লাইনচ্যুত হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে ট্রেনটির গতি কম ছিল বলেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে।(Uttarpradesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
জানা যাচ্ছে, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং একটি বিশেষ দল সেখানে হাজির হয়েছে কামরা দুটিকে সরানোর জন্য। পাশাপাশি, কোন ক্ষতি হয়েছে কিনা লাইনে, তা ঘেঁটে দেখা হচ্ছে। যদিও পরিষেবায় কোন বাধা ঘটেনি, তবে ইতিমধ্যেই কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়, সেটাই এখন দেখার।(Uttarpradesh)






