IndiGo: নোংরা আসনের জন্য ইন্ডিগোর বিরুদ্ধে কনজিউমার ফোরামের কড়া পদক্ষেপ
ইন্ডিগো যাত্রীকে মানসম্মত পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের পক্ষে প্রয়োজনীয় সিচুয়েশন ডেটা ডিসপ্লে রিপোর্টও জমা দিতে পারেনি।
Truth of Bengal: অস্বাস্থ্যকর ও নোংরা আসন দেওয়ার অভিযোগে বিমান সংস্থা ইন্ডিগোকে ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল দিল্লির কনজিউমার ফোরাম। একই সঙ্গে মামলার খরচ বাবদ আরও ২৫,০০০ টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের ২ জানুয়ারি। পিঙ্কি নামের এক মহিলা দিল্লি থেকে আজারবাইজানের রাজধানী বাকু যাওয়ার জন্য ইন্ডিগোর বিমানের টিকিট কেটেছিলেন। তিনি অভিযোগ করেন, বিমানের তরফে তাঁকে যে আসন দেওয়া হয়েছিল, তা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর ছিল। বিষয়টি কেবিন ক্রুদের জানালেও প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।(IndiGo)
[আরও পড়ুনঃ Bengal Weather: নিম্নচাপের ইঙ্গিত, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস]
বহু অনুরোধের পর তাঁকে অন্য আসনে বসানো হয়। এই অভিজ্ঞতার পর পিঙ্কি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আইনি নোটিস পাঠালেও ইন্ডিগোর তরফে কোনও জবাব না মেলায় তিনি দিল্লির কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেন। তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ফোরামের পর্যবেক্ষণ, নোংরা আসন দেওয়া এয়ারলাইন্সের দায়িত্ব ও চুক্তির শর্ত ভঙ্গের সমান। ইন্ডিগো যাত্রীকে মানসম্মত পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের পক্ষে প্রয়োজনীয় সিচুয়েশন ডেটা ডিসপ্লে রিপোর্টও জমা দিতে পারেনি।(IndiGo)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ফলে, যাত্রীর হয়রানির দায়ে ইন্ডিগোকে ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ২৫,০০০ টাকা মামলার খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে কনজিউমার ফোরাম। এই প্রসঙ্গে কনজিউমার ফোরাম স্পষ্ট জানায়, যে যাত্রীদের নোংরা আসন দেওয়া এয়ারলাইন্সের দায়িত্ব এবং চুক্তির নিয়ম বিরোধী। ইন্ডিগো যাত্রীদের সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইন্ডিগো নিজেদের পক্ষে কোনও সিচুয়েশন ডেটা ডিসপ্লে রিপোর্ট জমা দিতে পারেনি বলেও জানিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। তবে এই নিয়ে বিমান সংস্থার তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া।(IndiGo)





