রাজ্যের খবর

হুগলি প্রেস ক্লাবে পালিত হল রাখি বন্ধন উৎসব

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা নীলরতন কুন্ডুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

Truth Of Bengal: শনিবার সারা দেশের পাশাপাশি হুগলিতেও পালিত হল রাখি বন্ধন উৎসব (Rakhi Festival)। সকাল থেকে হুগলি প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। এবারের অনুষ্ঠানটি প্রেস ক্লাবের সদ্য প্রয়াত কার্যকরী সভাপতি ও প্রবীণ সাংবাদিক নীলরতন কুন্ডুর স্মৃতিকে উৎসর্গ করা হয়।

[আরও পড়ুন: Bengal Weather: নিম্নচাপের ইঙ্গিত, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস]

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা নীলরতন কুন্ডুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রেস ক্লাব ভবনে আয়োজিত এদিনের রাখি বন্ধন (Rakhi Festival) উৎসবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ড. সুবীর মুখোপাধ্যায়, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপুরপ্রধান জাহিদ হাসান খান, পুরসদস্য তিয়াসা মুখার্জি ও পৌলোমী চক্রবর্তী, আইনজীবী বিক্রম মুখোপাধ্যায়, কবি মৃদুল দাসগুপ্ত, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Related Articles