দেশরাজনীতি

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ, আরজেডিকে তোপ বিজেপির

রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, যে আরজেডি কর্মীরা লালু পুত্রের সভা থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুমন্তব্য করেন

Truth Of Bengal: দিন যত কাছে আসছে ততই বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে নীতিশ গড় বিহারে। সম্প্রতি, রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে শোরগোল পড়ে। এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সভা থেকে প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে ‘অপভাষা’ ব্যবহারের অভিযোগ উঠেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, তাতে নাকি উৎসাহ দিয়েছেন খোদ আরজেডি নেতা।

আরও পড়ুনঃ পাকিস্তানের আর্থিক স্বচ্ছতা নিয়ে কড়া বার্তা আমেরিকার

রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, যে আরজেডি কর্মীরা লালু পুত্রের সভা থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুমন্তব্য করেন এবং তাতে উৎসাহ দেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। বিজেপির অভিযোগ, ‘বিহার অধিকার যাত্রা’ চলাকালীন তেজস্বী যাদবের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এবং তাতে তিনি প্রতিবাদও করেননি। (Tejaswi Yadav)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বহু বিজেপি নেতা সেই ভিডিও রিপোস্ট করে তেজস্বী যাদবকে আক্রমণ করেছেন। অনেকে আবার তাঁকে পুরাণের খলচরিত্র কালিয়া নাগের সঙ্গেও তুলনা করেছেন। ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “কালিয়ানাগের মতোই বিষ ছড়াচ্ছে তেজস্বী যাদব। যেই পরিণতি কংগ্রেসের হয়েছিল, এবার ওঁরও তাই হবে।……”  (Tejaswi Yadav)

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন এক সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের উদ্দেশ্যে ‘অপভাষা’ ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। এমনকি বিজেপি ও কংগ্রেস সমর্কথক ও কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদও করেন। এক সময়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। প্রতিবাদের আঁচ এসে পড়ে কলকাতাতেও। রাজ্য বিজেপি সমর্থকরা মৌলালিতে অবস্থিত প্রদেশ কংগ্রেস দফতরে হামলা চালায়। প্রধানমন্ত্রী এই বিষয়ে নিজের অবস্থানে জানান যে, তিনি ক্ষমা করলেও বিহার এই বিষয়টি ক্ষমা করবে না। (Tejaswi Yadav)