দেশ
জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
BJP released the list of candidates for 44 constituencies in the first phase of Jammu and Kashmir

Truth Of Bengal : সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন উপলক্ষে মোট ৪৪ জনের একটি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই ৪৪ জনের মধ্যে ১৪ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছে বিজেপি।
২০১৯ জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর এই প্রথম সেখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। জম্মু ও কাশ্মীরে মোট ৩ দফায় ৯০ টি আসনে নির্বাচন হতে চলেছে। সেইদিকে নজর রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রধান জেপি নাড্ডা-সহ অন্যান্য নেতৃত্বরা। কালকের বৈঠকের পর সোমবার অর্থাৎ আজ প্রার্থী তালিকা প্রকাশ্যে আনল বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।






