রাজ্যের খবর

Monsoon Alert: উত্তর ও দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

The India Meteorological Department has issued a monsoon alert for West Bengal with heavy rain expected in both South and North Bengal districts till July 16.

Truth of Bengal: বঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বিস্তৃত রয়েছে। সেই কারণে টানা বৃষ্টি চলছে এবং সমুদ্র উত্তাল থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

[আরও পড়ুনঃ Betting App: অনলাইন বেটিং অ্যাপে ইডির নজরে ২৯ তারকা]

বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামসহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এই আবহাওয়া বজায় থাকবে ১৬ জুলাই পর্যন্ত। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে।  শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু শনি ও রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার বাড়বে। দক্ষিণের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।  শুক্র ও শনিবার পরিস্থিতি প্রায় একইরকম থাকবে। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিম্পংসহ কয়েকটি জেলায়। আবহাওয়ার কারণে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Related Articles