বর্তমান দ্রুত গতির দুনিয়ায় কেউ আর লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে চায় না কিংবা কাগজপত্রের স্তূপ সামলাতে চায় না কেউ। মানুষ এখন আগের থেকে আরও শৌখিন হয়ে উঠেছে। সেসব দিক থেকে ভারত সরকার (Government Apps) নাগরিক সেবাকে সহজ করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু ডিজিটাল টুল চালু করেছে। আর এই সমস্ত অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বিনামূল্যে।
এমনই সময় বাঁচাবে, ঝামেলা মুক্ত ও সম্পূর্ণ ফ্রি ১২টি সরকারি অ্যাপ-এর বিষয়ে তথ্য দেওয়া হল।
১. UMANG (Unified Mobile Application for New-age Governance)
UMANG একটি একক প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত ভারতীয় নাগরিক কেন্দ্র থেকে স্থানীয় স্তর পর্যন্ত ১,৫০০+ ই-গভর্ন্যান্স সেবায় প্রবেশ করতে পারেন। যেমন- পিএফ দাবি দাখিল থেকে শুরু করে বিদ্যুৎ বিল চেক করা পর্যন্ত।
২. AIS for Taxpayers
AIS অ্যাপটি আয়কর বিভাগ, ভারত সরকারের একটি বিনামূল্যের মোবাইল অ্যাপ। এই অ্যাপে করদাতাদের জন্য বার্ষিক তথ্য বিবরণী (Annual Information Statement – AIS) সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। করদাতারা এখানে প্রদর্শিত তথ্যের ওপর মতামতও জানাতে পারেন।
৩. DigiLocker (Government Apps)
ডিজিলকার হল ভারত সরকারের সমর্থিত একটি অ্যাপ। এটি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের একটি মূল উদ্যোগ। ডিজিলকার নাগরিকদের একটি নিরাপদ ডিজিটাল স্পেস দেয় গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও ব্যবহারের জন্য, যা কাগজবিহীন শাসনকে উৎসাহিত করে। যেমন- আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সরকারি নথি এখানে নিরাপদে রাখা যায় এবং যেকোন সময় ব্যবহার করা যায়।
৪. DigiYatra
মুখের পরিচিতি (Facial Recognition) ব্যবহার করে দ্রুত বিমানবন্দরে চেক-ইন করুন- যা ইতিমধ্যেই দেশের বহু বড় শহরে চালু হয়েছে।
৫. RBI Retail Direct
কোন ব্রোকার ছাড়াই সরাসরি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করুন। নিরাপদ, স্বচ্ছ এবং সম্পূর্ণ অনলাইন সুবিধা।
৬. Postinfo
ইন্ডিয়া পোস্টের এই অ্যাপ দিয়ে স্পিড পোস্ট ট্র্যাক করুন, ডাকঘরের রেট জানুন এবং নিকটস্থ পোস্ট অফিস সহজেই খুঁজে নিন।
৭. SWAYAM
আইআইটি ও আইআইএম-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলির বিনামূল্যের অনলাইন কোর্স অ্যাক্সেস করুন- স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নানা বিষয় কভার করে।
৮. 112 India
একটি মাত্র অ্যাপ থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সকে জরুরি বার্তা পাঠানো যায়। অ্যান্ড্রয়েড-ভিত্তিক এই অ্যাপ ক্রমাগত এলার্ট পাঠিয়ে কমান্ড সেন্টারকে সাহায্যের জন্য জানায়।
৯. BHIM UPI
সহজ, দ্রুত ও নিরাপদ- এই সরকারি ইউপিআই অ্যাপ দিয়ে যেকোন সময়, যেকোন জায়গা থেকে ক্যাশলেস লেনদেন করুন।
১০. NextGen mParivahan
ডিজিটাল আরসি ও ডিএল অ্যাক্সেস করুন, চালান চেক করুন এবং গাড়ির মালিকানা যাচাই করুন।
১১. DIKSHA
বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য একটি ই-লার্নিং অ্যাপ (Government Apps), যা পাঠ্যক্রমভিত্তিক মানসম্মত শিক্ষা কনটেন্ট প্রদান করে।
১২. Jan Aushadhi Sugam
সহজেই জেনেরিক ওষুধ খুঁজে নিন এবং নিকটস্থ জন ঔষধি কেন্দ্রের লোকেশন জেনে নিন।






