Bengaluru Murder: উদ্ধার মহিলার ‘বস্তাবন্দি দেহ’, গ্রেফতার ‘লিভ ইন’ সঙ্গী
Police arrest live-in partner Mohammed Samsuddin after a woman’s body is found stuffed in a garbage truck.
Truth Of Bengal: বেঙ্গালুরুতে ‘বস্তাবন্দি দেহ’ রহস্যে ২৪ ঘণ্টার মধ্যে কিনারার দিকে এগিয়ে গেলেন তদন্তকারীরা (Bengaluru Murder)। রবিবারই বেঙ্গালুরুতে একটি আবর্জনা ফেলার গাড়ি থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।
[আরও পড়ুন: Tourist Rape: ৭০-এর বৃদ্ধা পর্যটককে ধর্ষণ! “বিকৃত মানসিকতা”, জামিন খারিজ করে তীব্র নিন্দা বিচারকের]
তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই ওই মহিলার ‘লিভ ইন’ সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ সামসুদ্দিন। বয়স ৩৩ বছর। সামসুদ্দিন অসমের বাসিন্দা হলেও কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকত বলে জানা গিয়েছে (Bengaluru Murder)।
রবিবার দেহ উদ্ধারের পরই তদন্তে নাম পুলিশ। খতিয়ে দেখা হয় ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এরপরই গ্রেফতার করা হয় মহম্মদ সামসুদ্দিনকে। ধৃতের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণও মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সামসুদ্দিন বিবাহিত। তার পরিবার অসমে বসবাস করে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে থাকাকালীনই ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সে।
[আরও পড়ুন: NIH Recruitment: কেন্দ্রীয় সরকারের অধীনে স্বশাসিত সংস্থায় কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন?]
তারপর থেকেই একত্রে বসবাস করতেন ওই দু’জন। তদন্তকারীদের ধারণা, ইদানিং দু’জনের মধ্যে কোনও বিষয়ে গোলমাল হয়। আর তার জেরে বচসা থেকে হাতাহাতি শুরু হয় দু’জনের। এরপরই মহিলাকে গলা টিপে খুন করে সামসুদ্দিন। তারপর দেহটি বস্তাবন্দি করে আবর্জনার গাড়িতে ফেলে দেয় অভিযুক্ত, ধারণা পুলিশের। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও দাবি করেছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Murder)।






