Child Murder: চার বছরের কন্যাকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার বাবা
A drug-addicted father in Maharashtra's Latur strangled his 4-year-old daughter after she asked for money to buy chocolate.
Truth Of Bengal: চার বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করল বাবা। দোষের মধ্যে বাবার কাছে চকোলেট কেনার জন্য কিছু টাকা চেয়েছিল শিশুটি (Child Murder)। নেশাগ্রস্ত অবস্থায় রাগের মাথায় গলা টিপে নিজের মেয়েকেই খুন করল বালাজি রাঠৌর নামে ওই ব্যক্তি। মহারাষ্ট্রের লাতুর জেলার ঘটনা।
[আরও পড়ুন: Bengaluru Murder: উদ্ধার মহিলার ‘বস্তাবন্দি দেহ’, গ্রেফতার ‘লিভ ইন’ সঙ্গী]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুকন্যাটির নাম আরুষি। সে তার বাবা বালাজি রাঠৌরের সঙ্গে থাকত। বালাজি মাদকাসক্ত ছিল বলে জানা গিয়েছে। তার নেশা করার জন্যই সংসারে রোজ অশান্তি হত। তাই বালাজির স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। বাড়িতে বালাজির সঙ্গে ছিল শুধু ছোট্ট আরুষি।
[আরও পড়ুন: Tourist Rape: ৭০-এর বৃদ্ধা পর্যটককে ধর্ষণ! “বিকৃত মানসিকতা”, জামিন খারিজ করে তীব্র নিন্দা বিচারকের]
রবিবার দুপুরে চকোলেট খেতে ইচ্ছা করেছিল শিশুটির (Child Murder)। সে বাবার কাছে চকোলেট কেনার জন্য টাকা চেয়েছিল। তাতেই আচমকা রেগে যায় ওই যুবক। রাগের মাথায় সে প্রথমে মেয়েকে মারধর করে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, এরপর শাড়ি দিয়ে তাঁর গলা পেঁচিয়ে ধরে শিশুটির বাবা। কিছু ক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। স্বামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ওই শিশুটির মা। তিনিই স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ(Child Murder)।






