দেশ
Trending

জোট রাজনীতির বেনজির দৃষ্টান্তঃ ঝাড়ু প্রতীকে ভোট দেবেন রাহুল,কংগ্রেসের হাতে ভোট দেবেন কেজরিওয়াল !

Benazi example of alliance politics: Rahul will vote in the broom symbol, Kejriwal will vote in the hand of the Congress!

The Truth Of Bengal : ২৫মে ষষ্ঠদফায় দিল্লিতে ভোট।দিল্লির ৭টি আসনে কংগ্রেস-আপ সমঝোতা করেছে।দুদলই একসঙ্গে লড়াইয়ের জন্য প্রচারেও ঝাঁপিয়েছে।এবার জাতীয় রাজনীতিতে দুদলের শীর্ষ নেতারা বেনজির দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন।আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা জানিয়েছেন, আম আদমি পার্টির ঝাড়ু প্রতীকে ভোট দেবেন রাহুল গান্ধী।আর কংগ্রেসের হাতে ছাপ দেবেন অরবিন্দ  কেজরিওয়াল।বলা যায়,অতীতের সমস্ত তিক্ততা ভুলে এবার আপ ও কংগ্রেস ইন্ডিয়া জোটের ব্যানারে একযোগে লড়াই করছে।৭টি আসনের মধ্যে ৪টিতে লড়ছে আপ।বাকি ৩টি আসনে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেসকে সমর্থন করেছে আপ।

উল্লেখ্য,২০১৯-র লোকসভা ভোটে রাজধানীতে ৭টিতেই পদ্ম ফোটে।এবার সেই পদ্মকে অঙ্কুরে বিনাশ করার ডাক দিয়ে আপও কংগ্রেস একযোগে লড়ছে,হাতে হাত ধরে।দুই শিবিরই পারস্পরিক বোঝাপড়া করার চেষ্টায় রয়েছে।চাইছে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়।কারণ ৫রাজ্যের ভোটে দেখা যায়, বিজেপি ৪০শতাংশের কাছে ভোট পেয়েছে।আর কংগ্রেস ৩৮শতাংশের কাছে এবং ইন্ডিয়া জোটের বাকি সদস্যরা ১২শতাংশের কাছে ভোট পায়।তাই মোদি ম্যাজিক ভ্যানিস করতে ইন্ডিয়া জোটের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মূলা মেনে এগিয়ে যায়।ঠিক হয়  ‘ বিভাজনকামী’ গেরুয়া শিবিরকে দিল্লির মসনদ থেকে দূরে রাখতে বিরোধী ভোট বিভাজন রোখার সর্বোত প্রয়াস নেবে বিরোধী শিবির।সেইমতো সমঝোতার সলতে পাকানো হয়।দেখা যায়, বিহার-গুজরাট-উত্তরপ্রদেশের মতোই দিল্লিতেও বিরোধীরা বোঝাপড়া পাকা করতে সমর্থ হয়।বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর ইন্ডিয়া জোটের দিল্লির সমাবেশ বিরোধীদের বাড়তি অক্সিজেন জোগায়।কেজরির সমর্থনে গলা ফাটান রাহুল।তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে সরব হন।ডাক দেন,দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আপের সঙ্গে হাত হাত ধরে লড়বে কংগ্রেস।কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও দিল্লির সমাবেশ থেকে এককাট্টা লড়াইয়ের পক্ষে সহমত প্রকাশ করেন।দিল্লির মতোই রাঁচির সভাতেও তামাম বিরোধী শিবির ঐক্যবদ্ধ লড়াইয়ের ঝাঁঝ বাড়ায়।

হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রতিবাদে সংঘবদ্ধ আন্দোলন কার্যতঃ ইন্ডিয়া জোটকে হিন্দি বলয়ে আরও শক্তি জোগায়।ক্ষমতাসীন বিজেপি যখন শরিক সন্ধান করেও তাঁদের সমর্থন পেতে ব্যর্থ হয়,তখন ইন্ডিয়া জোট শরিক সংখ্যা বাড়ায়।২৮টির কাছে দল এককাট্টা হওয়ায় এবার বিজেপির নার্ভের চাপ বেড়েছে।সমীক্ষায় আভাস মিলছে,মোদি সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।ইস বার ৪০০-পারের স্লোগান অধরাই থেকে যেতে পারে বলে পর্যবেক্ষকদের আশা।  তাই দিল্লিতে পরিবর্তনের ডাক জোরদার করতে কংগ্রেস আম আদমি পার্টি সহ শরিকরা রাজধানীতে সার্বিক সমঝোতা চূড়ান্ত করায় এবারের  নির্বাচন নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।ইতিহাসের সাক্ষী হতে চলেছে দিল্লিবাসী।কারণ এই প্রথম রাহুল গান্ধী,ঝাড়ু প্রতীকে আর অরবিন্দ কেজরিওয়াল হাতে ভোট দেবেন বলে রাঘব চাড্ডা দাবি করেছেন।এর আগে রাহুল গান্ধী নিজেও এই একযোগে ভোট দেওয়ার কথা তুলে ধরে বিজেপি বিরোধী রাজনীতিতে আলাদা মাত্রা যোগান।

Related Articles