Bengali Rights: “বাংলা আমাদের ছিল, আছে, থাকবে”—বিজেপিকে কড়া বার্তা মমতার
রাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচন ও দেশের পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির কী ফল হবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
Truth of Bengal: বাঙালির ওপর হেনস্থার প্রতিবাদে ফের একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলার সভামঞ্চে বক্তব্য রাখেন তিনি। সেই বক্তব্যে আগাগোড়াই বিজেপিকে নিশানা করেন। রাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচন ও দেশের পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির কী ফল হবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে দিল্লি দখলও আমরা করব। সেই সঙ্গে তিনি ২০২৬ সালের বাংলার বিধানসভা ভোটের পরে লোকসভা নির্বাচনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ই সফল হবে বলে জানান (Bengali Rights)।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিভিন্ন সহযোগী দলকে সঙ্গে নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির পাশাপাশি ইন্ডিয়া জোট মিলিতভাবে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রুখে দেয়। পরবর্তী লোকসভা নির্বাচন ২০১৯ সালে। সেই নির্বাচনে বিজেপি যে আর ক্ষমতা দখল করতে পারবে না, তা এখনই কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরের লোকসভা নির্বাচনে সফল হবে বিরোধী ইন্ডিয়া জোট (Bengali Rights)।
আরও পড়ুনঃ Ancestral Home: ‘সত্যজিৎ’-এ কোপ, ভারতের চিঠিতে বিপাকে বাংলাদেশ, বন্ধ পৈতৃক ভিটে ভাঙার কাজ
বিজেপির উদ্দেশে মমতা আরও বলেন, ‘আগামী দিন ভয়ঙ্কর। তোমরা নিজেরা থাকবে কি না ক্ষমতায়, আগে সেটা বিচার করো। তার পরে বাঙালিক মারো। অসম সরকার ১২ লক্ষ মানুষকে বিতাড়ন করেছে। কারণ, তারা অসমিয়া ভাষা জানেন না।’ ওড়িশা সরকারকেও নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সতর্কবার্তা দিয়ে গেলাম। মারবও না, কাটবও না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন, সেই ভাষায় আমরা কথা বলি না। তাই পরিষ্কার বলি, যদি না থামেন, তবে আগামী দিনে আপনাদের থামতে কী করা দরকার, সেটা বুঝে নেবেন।’ কোথাও বাঙালিদের ওপর অত্যাচার হলে বাংলার পাশাপাশি সেখানে গিয়েও প্রতিবাদ হবে, সে কথাও জানিয়ে দেন মমতা। তিনি বলেন, ‘আমরা আহত হয়েছি। আমরা আহত হলেও সুসংহত। এর জবাব আমরা দেবই দেব (Bengali Rights)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
বাংলায় সমস্যা তৈরি করলে গোটা দেশে ঘুরবেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘আমি বাংলায় কাজ করি। বাংলার লোকে আমাকে বেছে নিয়েছেন। আমাকে বাংলায় কাজ করতে দিন। বাংলায় আমার সমস্যা করলে আমি গোটা ভারতে ঘুরব। আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না। আমি দেখব কতগুলি ডিটেনশন ক্যাম্পে আমাকে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়েও আমি বাংলাতেই কথা বলব। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষও বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে (Bengali Rights)।’





