Madhyapradesh: মধ্যপ্রদেশের হাসপাতালে অসহায়তার ছবি, নাতির চিকিৎসায় স্যালাইন ধরে বৃদ্ধা
ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানান, বৃদ্ধার কাঁপতে থাকা হাত আর অবিরাম চেষ্টা দেখে চোখে জল এসে যায়।
Truth of Bengal: প্রকাশ্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের হাসপাতালে চরম অব্যবস্থার ছবি। সেখানে এক ৭২ বছরের বৃদ্ধা প্রায় আধঘণ্টা ধরে হাতে স্যালাইনের বোতল ধরে ছিলেন তাঁর গুরুতর আহত নাতির জন্য। অভিযোগ, হাসপাতালে স্যালাইনের স্ট্যান্ড থাকলেও কর্মীদের উদাসীনতার কারণে তা রোগীর জন্য দেওয়া হয়নি।(Madhyapradesh)
[আরও পড়ুনঃ South 24 Paraganas:মাত্র ২ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল আরিশ]
এমনই ঘটনা ঘটেছে সাতনা জেলার সরদার বল্লভভাই পটেল জেলা হাসপাতালে। ৩৫ বছরের অশ্বিনী মিশ্রা মাইহারের সড়ক দুর্ঘটনায় গুরুত্বর জখম হন। সঙ্গে তাঁকে হাসপাতালে আনার পর স্যালাইন দেওয়া হয়। কিন্তু স্ট্যান্ড না দেওয়ায় দাদি নিজেই কাঁপা হাতে নাতির জন্য বোতল ধরে রাখতে বাধ্য হন। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের ভেতরে স্ট্যান্ডের অভাব ছিল না, তবে কর্মীদের অনীহার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।(Madhyapradesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানান, বৃদ্ধার কাঁপতে থাকা হাত আর অবিরাম চেষ্টা দেখে চোখে জল এসে যায়। নাতির চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য তিনি এক মুহূর্তও সরে আসেননি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয় ও সাধারণ মানুষ।অবস্থা আরও শোচনীয় হয় যখন অশ্বিনীকে হাসপাতালে আনা অ্যাম্বুল্যান্সটি গেটেই বিকল হয়ে যায়। সেটিকে ঠেলে সরাতে হয় পথচারীদের। এই হাসপাতাল আগেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, স্ট্রেচার ও বেড সংকট, এবং সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে।
এই ঘটনার পরেই সিভিল সার্জন মনোজ শুক্লা এটিকে তুচ্ছ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘স্যালাইনের স্ট্যান্ডের কোনো অভাব নেই। রোগীকে অ্যাম্বুল্যান্সে আনা হয়েছিল, ৫-৭ মিনিটের মধ্যেই চিকিৎসা শুরু হয়। দাদি নিজে থেকেই বোতল হাতে নেন, তবে রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।’ (Madhyapradesh)






