রাজ্যের খবর

South 24 Paraganas:মাত্র ২ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল আরিশ

আরিশ মাত্র দেড় বছর বয়সে ১৩৫টি দেশের নাম ও তাদের রাজধানীর নাম বাংলায় এবং ইংরেজিতে বলতে পারত।

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর দক্ষিণ বারাসাত এলাকার হরি নারায়ণপুরের দুই বছর বয়সী শিশু আরিশ লস্কর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির সৃষ্টি করেছে। আরিশ মাত্র দেড় বছর বয়সে ১৩৫টি দেশের নাম ও তাদের রাজধানীর নাম বাংলায় এবং ইংরেজিতে বলতে পারত। প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দেওয়ার অসাধারণ প্রতিভা তার ছিল।(South 24 Paraganas)

[আরও পড়ুনঃ Food Misuse: “বাচ্চাদের খাবারে অনিয়ম চলবে না” — ক্ষুব্ধ অভিভাবকদের তালাবন্দি প্রধান শিক্ষক]

আরিশের মা রাইচা বিবি গৃহবধূ, আর বাবা সাজাদ লস্কর ছোট্ট মুদিখানা দোকান চালিয়ে সংসার চালান। আরিশের জন্ম ২০২৩ সালের ২ জুলাই। আরিশ দেড় বছর বয়সে শুনে রাখা তথ্য অনায়াসে বলতে পারার দক্ষতা অর্জন করে, যা দেখে তার মা-বাবা বেশ উৎসাহিত হন। এরপর আরিশের পড়াশোনা শুরু হয়।(South 24 Paraganas)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

মাত্র ২০ মাস বয়সে আরিশ ১৩৫টি দেশের না ম এবং তাদের রাজধানীর পাশাপাশি ৫৩টি কীটপতঙ্গ, ৪১টি শাক-সবজি, ৩৫টি প্রাণী, ২৫ ধরনের মাছ, ২০টি ক্রিয়া, শরীরের ২০টি অংশ এবং কুড়ি জন পেশাদারের নাম ইংরেজি ও বাংলায় দ্বিভাষিকভাবে বলতে সক্ষম হয়। এই অসাধারণ প্রতিভার জন্য তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।(South 24 Paraganas)

গতকালই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সার্টিফিকেট, পেন, মেডেল, এবং মিশরঙ্গের অর্জনকারী বিভিন্ন ব্যক্তিদের ছবি সহ একটি বই পাওয়া গেছে, যেখানে আরিশের নাম ও ছবি জ্বলজ্বল করছে। পরিবারের সদস্যরা এই সাফল্যে খুবই খুশি।

Related Articles