স্বাস্থ্য

বারবার একই তেল গরম করে রান্না করছেন, কী বিপদ ডেকে আনছেন জানেন

You are cooking by heating the same oil again and again, you know what danger you are causing

Truth Of Bengal: অনেকেরই অভ্যাস থাকে রান্না করতে গিয়ে বেঁচে যাওয়া তেল ফেলে না দিয়ে সেই একই তেল গরম করে রান্না করা। আবার বাইরের দোকানের ভাজাভুজি খাবার খেতেও অনেকে পছন্দ করেন। সে সব দোকানেও একই রকম ভাবে বারবার ব্যবহৃত তেলেই রান্না করা হয়। রান্নার তেলের এত দামের কারণে অনেকে হয়ত সেই তেল নষ্ট করতে চান না কিন্তু জানেন কি এতে অজান্তেই কত বড়ো বিপদ ডেকে আনছেন?

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে তেল গরম করলে তেলের রাসায়নিক গঠন ভাঙতে শুরু করে। ফ্রি র্যাডিকেলস, অ্যাক্রোলিনের মতো ক্ষতিকর টক্সিন পদার্থ বের হতে শুরু করে। এসব ক্ষতিকর টক্সিন পদার্থের প্রভাবে হার্টের অসুখ, ক্যানসার হওয়ার আশঙ্কা আছে।

এছাড়াও দীর্ঘ সময় ধরে তেল বারবার করে তেল গরম করে ফোটালে তা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে র্যানসিডে পরিণত হয়। এই তেলে রান্না করলে হজমের গন্ডগোল হয়। খাবারের স্বাদ ও গন্ধ নষ্ট হয়। অক্সিডেশন প্রক্রিয়ার কারণে তেল র্যানসিড হয়ে গেলে তাতে ফ্রি র্যাডিকেলস তৈরি হয় যার ফলে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। অক্সিজেন আর আর্দ্রতার কারণে তেলের গুণমান নষ্ট হয়ে যায়। তেলের শেলফ লাইফ নষ্ট হয়ে যায়।

Related Articles