স্বাস্থ্য

কম ক্যালোরির খাবার খেতে চাইছেন? তাহলে প্রতিদিনের খাবারের তালিকায় রেখে দিতে পারেন মাশরুম

Want to eat low calorie food? Then you can put mushrooms in the daily food list

The Truth Of Bengal: শরীরে প্রোটিনের পরিমাণ বাড়াতে সবসময় খেয়ে নিচ্ছেন ঘুগনি কিংবা সয়াবিন। পুষ্টি বিদদের মতে প্রোটিনের দিক থেকে মাশরুমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন চাউমিন বলুন বা যে কোন পদ বাঙ্গালিরা তাতে মিশিয়ে ফেলছে মাশরুম। মাশরুম খেলে শরীরে ক্যালোরি বাড়ার কোন সম্ভাবনা থাকেনা। মাছ, মাংস, ডিমের সঙ্গে খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন মাশরুম। কিন্তু মাশরুম খুব পরিষ্কার জায়গায় জন্মায় না, যে কারণে বাজার থেকে মাশরুম এনে ভালো করে ধুয়ে ফেলতে হবে প্রথমে। আর তার পরেই করে নিতে পারবেন রান্না। নাহলে বরং এই খাবার খেয়ে আপনার শরীরে যে কোন সমস্যা হতে পারে। তাই মাশরুম ভালো করে ধুয়ে তারপর জলে সেদ্ধ করতে হবে ভালো মতো। তবেই মাশরুম থেকে বেরিয়ে যাবে সমস্ত দুষিত জীবাণু। তারপর সেটি রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। জেনে জিন মাশরুম খেলে কি কি উপকার পাবেন আপনি।

১। মাশরুমে মধ্যেও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফাইবার। মাশরুম খেলে যাদের কোলেস্টেরল রয়েছে এমনকি যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে পারে।

২। যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারেন এই মাশরুম। মাশ্রুমের মধ্যে থাকা বিটা গ্লুকান ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

৩) যারা অফিস থেকে বাড়ি গিয়ে আবার জিমে যাচ্ছেন ওজন ঝরাতে। তারা প্রতিদিনের নিজেদের ডায়েটের চাটে রাখতে পারেন এই মাশরুম। যেহেতু মাশরুমের মধ্যে রয়েছে ফাইবার তাই মাশরুম আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।