রাজ্যের খবর

সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে জোরকদমে

On the orders of Chief Minister Mamata Banerjee, demolition of all illegal constructions is going on vigorously

The Truth of Bengal: সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয় রিসোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে জোরকদমে। তারই অঙ্গ হিসেবে ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তিতে সরকারি জমি জবরদখল মুক্ত করা হল। উন্নয়নের কাজে সরকারি জমি কাজে লাগানোর জন্য এই পদক্ষেপবলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন।

বাংলার উন্নয়নে গতি আনতে সরকারি জমি উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলতঃ ল্যান্ডব্যাঙ্কে জমির বহর বাড়িয়ে তা শিল্প সহ উন্নয়নমূলক কাজে লাগানোর প্রতি নজর দিয়েছেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর  রাজ্যজুড়ে সরকারি জমি দখলমুক্ত করতে কোমর বেঁধে নেমেছে সব জেলা প্রশাসন। উত্তরবঙ্গের গজোলডোবার পর লাটাগুড়ির সরকারি জমিতে বেআইনি ভাবে তৈরি একাধিক রিসর্টের পাঁচিল ভেঙে দেয় প্রশাসন। এবার ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে গড়া ওঠা রিসোর্ট ভাঙার কাজে এগিয়ে এল প্রশাসন। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় বেসরকারি রিসোর্ট। রিসোর্টের গেটও সামনের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসন সুষ্ঠুভাবে জমি উদ্ধারের কাজে নামায় উত্তরবঙ্গের মানুষ খুশি।

এর আগে এই রিসোর্ট দুটিতে প্রশাসনের তরফে আধিকারিকেরা গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর কথা বলেন। সেই অনুযায়ী তারা যাবতীয় কাগজপত্র জমাও করেন। কিন্তু তাদের কাগজপত্রে প্রশাসন সন্তুষ্ট না থাকায় এদিন ওই রিসোর্ট দুটি ভাঙা হয়। এবিষয়ে রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,সমস্ত রিসোর্ট মালিকদের জমি সংক্রান্ত তথ্য সরকারি অফিসে জমা করার অনুরোধ করেছে।যাতে আর কোনও এই ধরণের পরিস্থিতি না হয়।সরকারি জমিকে পরিকল্পনামাফিক উন্নয়নের কাজে লাগানোর প্রয়াস যে জারি আছে তা জেলায় জেলায় অভিযান থেকে স্পষ্ট বলা যায়।

Related Articles