স্বাস্থ্য
Trending

জানেন কি? ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এই ফলগুলি বেশি খাওয়া ক্ষতিকারক

Do you know what? Eating fruits is good for health but eating too much of these fruits is harmful

The Truth Of Bengal: চিকিৎসকেরা বলেন সুস্থ থাকার আসল চাবিকাঠি হল বেশি করে ফল খাওয়া। দুপুরে খাওয়ার পর বা সকালে ব্রেকফাস্টের পর খেয়ে নিতে হবে ফল। ফল খাওয়া শরীরের পক্ষে ভালো হলেও কিছু ক্ষেত্রে কিছু কিছু ফল বেশি খাওয়া ভালো নয়। কথায় বলে সব কিছুর মধ্যে ভালো খারাপ দুই আছে। টাই বেশির ভাগ ক্ষেত্রে ফল খাওয়া গুরুত্বপূর্ণ হলেও কয়েকটি ফলের ক্ষেত্রে রাশ টানা জরুরি। তার ফলে শরীরের খারাপেরও ঝুঁকি কমবে আপনার। জেনে নিন কি কি ফল বেশই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

১. কমলালেবু

কমলালেবুতে যথেষ্ট পরিমাণে রয়েছে ভিটামিন সি। এছাড়াও কমলালেবুতে রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যাসিড। অ্যাসিড আপনার শরীরে বেশি প্রবেশ করলে আপনার গ্যাস অম্বলের মত সমস্যা বাড়বে।, আপনার যদি এমনি থেকেই যে কোন খাবার খেলে হজম কম হয়, অথবা গ্যাস অম্বলের মত সমস্যা আপনার মাঝে মধ্যেই হয় তাহলে এক টানা কমলালেবু খাবেন না। স্বাস্থ্যের ভালোর চাইতে ক্ষতি হবে আপনার।

২. লিচু

এই গরমের দিনে বাজারে ভর্তি ভর্তি লিচুর ঝুরি। যা দেখলেই মনটা একেবারে ভরে ওঠে। লিচু খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। তবে এই লিচু খাওয়ার ক্ষেত্রেও একটু রাশ টানতে হবে আপনাকে। যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি সাবধান লিচু খাওয়ার ক্ষেত্রে কারণ লিচুতে রয়েছে হাইপোগ্লাইসিন, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

৩. খেজুর

জিম করলে জিম ট্রেনার আপনাকে অবশ্যই বলবে খেজুর খেতে। কেবল জিম ট্রেনার নয়, চিকিৎসক থেকে পুস্তিবিদ সকলেই বলেন খেজুর খাওয়া ভালো। কিছু এই খেজুর খাওয়াতেও সমস্যা হতে পারে শরীরে। যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের জন্য কম খাওয়া ভালো। কারণ খেজুরে চিনির পরিমাণ অত্যাধিক। খেজুরে থাকে প্রায় ১৬ গ্রামের মত শর্করা। সারাদিনে এই ফল ২ টো খেলেন কিন্তু তার বেশি নয়।

Related Articles