সিংহ ছেড়ে কন্যায় চন্দ্র, শ্রাবণী তৃতীয়ায় শিব যোগে কোন কোন রাশির সুদিন?
দেখে নিন মেষ থেকে মীন—আজকের রাশিফল
Truth of Bengal: শনিবারের দিনে চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুযায়ী, আজ বিকেল ৫টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে শ্রাবণ শুক্লা তৃতীয়া তিথি। সঙ্গে থাকবে শিব যোগ ও সিদ্ধ যোগের প্রভাব। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, দিনটি ১২টি রাশির জন্যই ভিন্ন বার্তা নিয়ে আসছে। কোথাও আর্থিক লাভের সম্ভাবনা, কোথাও আবার সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। দেখে নিন মেষ থেকে মীন—আজকের রাশিফল।
মেষ রাশি
আইনি কোনও জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সমস্যা হলে তাড়াহুড়ো না করে সমাধানের পথ খুঁজুন। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কেরিয়ার নিয়ে আজ বড় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শরীরে আঘাত, রক্তপাত বা ফোঁড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
বৃষ রাশি
প্রতিবেশীর কাছ থেকে প্রয়োজনের সময়ে সাহায্য পেতে পারেন। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। তবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। কমিশন-নির্ভর কাজে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে।
মিথুন রাশি
অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের বিষয়ে নতুন করে কথাবার্তা এগোতে পারে। পুরনো কোনও যোগাযোগ ভবিষ্যতে কাজে আসবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা তিক্ততা তৈরি হতে পারে। পরিবারে কোনও সুখবর আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কাও রয়েছে।
কর্কট রাশি
ব্যবসায় বকেয়া টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত বিষয়েও বিবাদের আশঙ্কা রয়েছে।
সিংহ রাশি
গলা সংক্রান্ত সমস্যায় অস্বস্তি হতে পারে। নতুন বাড়ি কেনা বা তৈরির সুযোগ সামনে আসতে পারে। কোনও বেআইনি কর্মকাণ্ডের সাক্ষী হতে পারেন। ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিকভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক বা জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় হতে পারে।
কন্যা রাশি
ব্যস্ততার মধ্যেও আজ কিছুটা অবসর মিলতে পারে। রিয়েল এস্টেট ও পরিবহণ সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কে পরিবর্তন আসতে পারে। আর্থিক লেনদেনে বাড়তি সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ নথি বা দামি কোনও জিনিস হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তুলা রাশি
পরিবারের দায়িত্ব আরও মন দিয়ে পালন করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আপাতত দূরত্ব বজায় রাখাই ভালো। আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা কোনও মামলা বা আইনি জটিলতা থেকে স্বস্তি মিলতে পারে। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। কাউকে ঋণ দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, নইলে সমস্যায় পড়তে পারেন। শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ করলে বাড়তি সতর্ক থাকুন।
ধনু রাশি
ভাই-বোনের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। কাজের চাপ ও উদ্বেগ বাড়বে। দূরের যাত্রায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। সন্তানকে ঘিরে চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে নতুনভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উঁচু জায়গায় চলাফেরার সময় সাবধান থাকুন।
মকর রাশি
ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। কথাবার্তায় সংযম না রাখলে নতুন শত্রু তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। পেশাগত কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
কুম্ভ রাশি
পুরনো বা দীর্ঘস্থায়ী কোনও শারীরিক সমস্যা ফের দেখা দিতে পারে। অকারণ দুশ্চিন্তা মানসিক চাপ বাড়াবে। পরিকল্পনার অভাবে খরচ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তির পথ খুলতে পারে।
মীন রাশি
অকারণ ভয় ও দুশ্চিন্তা মনকে প্রভাবিত করতে পারে। দূরে যাতায়াতের সময় সতর্ক থাকুন। বিয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। অযথা বদনাম বা সুনামহানির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। চোখ ও হাড় সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকা প্রয়োজন।





