স্বাস্থ্য

জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন? ফলসা খেলে কমবে জয়েন্টের ব্যথা

10 Foods That Reduce Joint Pain

The Truth of Bengal: গরমের দিনে বাজারে দেখা মেলে টুসটুসে রসে টইটম্বুর ছোট্ট ছোট্ট গোলাকার ফল ফলসার। ফলসার ইংরেজি নাম হল Grewia Asiatica। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড ও কলম্বিয়ায় এই ফল মেলে। ফলসা খেলে শরীর ঠান্ডা হয়। তাই গরমে শরীর ঠান্ডা ও আর্দ্র রাখতে অবশ্যই খান ফলসা। কারণ, ফলসা গরমের দিনে হিটস্ট্রোক আটকায়।

আসুন দেখে নিই ফলসা খেলে কী কী উপকার হয়

১) প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে ফলসা খেলে জয়েন্ট পেইন কমে। গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণা, ফোলা ভাব কমে। এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে বলে হাড় মজবুত হয়।
২) ফলসা খেলে হজমশক্তি বাড়ে। বদহজম, অ্যাসিডিটি, পেট ফোলা, বুক জ্বালার মতো সমস্যা দূর হয়।
৩) ফলসায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে বলে ফলসা খেলে হার্ট ভালো থাকে।
৪) লোহার ঘাটতি হলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। প্রচুর পরিমাণে লোহা থাকে বলে অ্যানিমিয়া দূর করে ফলসা।
৫) ভিটামিন এ, সি,পটাশিয়াম, লোহা, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ফুসফুস ও শ্বাসযন্ত্র ভালো রাখে। জ্বর, সর্দিকাশির মতো সংক্রমণ আটকায় ফলসা।
৬) অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে ফ্রি র্যাডিকেলসের হাত থেকে কোষকে রক্ষা করে। ক্যানসারের ঝুঁকি কমায়।
৭) গরমের দিনে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। ফলসা খেলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।
৮) ফলসা খাইখাই ভাব কমায়। ওজন নিয়ন্ত্রণে রাখে। লো গ্লাইসেমিক ইনডেক্স হওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। ডায়াবেটিস রোগীরা নির্ভয় এই ফল খেতে পারেন।
৯) পেশি মজবুত করে ফলসা। কারণ এতে আছে পটাশিয়াম ও প্রোটিন। সোডিয়াম, ম্যাগনেশিয়াম থাকে বলে ফলসা খেলে এনার্জি পাওয়া যায়।
১০) অ্যানথোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট আছে ফলসায় যা কোলাজেন প্রোটিনকে রক্ষা করে। ত্বককে নরম ও টানটান রাখে।

বাড়িতে কীভাবে ফলসার শরবত তৈরি করবেন

১) ফলসা, চিনি, বিটনুন, বরফের কিউব নিন।
২) ফলসার দানা বের করে নিন। একটা পাত্রে জল গরম করে চিনি দিন। শিরা তৈরি করুন। ব্লেন্ডারে ফলসা, চিনির শিরা, বিটনুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সঙ্গে সঙ্গে খেলে গ্লাসে ঢেলে বরফের কিউব দিয়ে পরিবেশন করুন। নাহলে ফ্রিজে রাখুন।