ফিচার

Lava Shark 2 4G: ৬৯৯৯ টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ mAh ব্যাটারি!

Lava Shark 2 4G ফোন বর্তমানে Eclipse Gray এবং Aurora Gold রঙে 4GB RAM এবং 64GB স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এর দাম পড়বে মাত্র ৬৯৯৯ টাকা।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে Lava। মাত্র ৬৯৯৯ টাকায় লাভা আনল Lava Shark 2 4G নামের নয়া মডেলের স্মার্টফোন। কম দাম হলেও এই ফোনে পাওয়া যাবে 5,000mAh ব্যাটারি, এমনকি 50MP ক্যামেরা। Lava Shark 2 4G ফোন বর্তমানে Eclipse Gray এবং Aurora Gold রঙে 4GB RAM এবং 64GB স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এর দাম পড়বে মাত্র ৬৯৯৯ টাকা। Lava Shark 2 4G ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz (Lava Shark 2 4G)।

এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে Unisoc চিপসেট, যা গেমিং-এর দিক থেকে সেরা পারফরম্যান্স দেবে। লাভার ফোনে পাওয়া যাবে একটি 5,000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনেকক্ষণ ব্যাকআপ দেবে। এমনকী, সঙ্গে পাওয়া যাবে 18 ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও স্মার্টফোনের পেছনে থাকবে একটি 50MP AI ক্যামেরা এবং সামনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনে 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া এই ফোনে মিলবে IP54 রেটিং যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি ২ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া থাকবে ফোনে।

Related Articles