বিনোদন

আরিয়ানা গ্র্যান্ডের নতুন ছবি, ফ্যান্টাসি জগতের দ্বার খুলবে ‘Wicked’

'Wicked' will open the door to the fantasy world

The Truth of Bengal: সম্প্রতি প্রকাশ্যে এসেছে হলিউডের ‘Wicked’ মুভির ট্রেলার। এটি একটি আমেরিকান মিউজিক্যাল ফ্যান্টাসি ফিল্ম। জন এম চু পরিচালনা করেছেন এবং গল্পটি লিখেছেন উইনি হোলজম্যান। ব্রিটেনে মুভিটি রিলিজ করবে ২৪ শে নভেম্বর ২০২৪ এ। প্লটটিতে রয়েছে একটি মেয়ের দুষ্ট ডাইনি হয়ে ওঠার গল্প। চলুন দেখে নেওয়া যাক সেই ট্রেলারের কিছু ঝলক..

কিছুদিন আগেই রিলিজ করেছে ‘Wicked’ মুভির ট্রেলার। ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের ভালো লাগা তৈরি হয়েছে ফ্যান্টাসি ফিল্মের প্রতি। এই ফিল্মটি 1995 সালের গ্রেগরি ম্যাগুয়ারের উপন্যাস এবং বাউ 1900 সালের উপন্যাসের চরিত্রগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে। এবং সঙ্গে আরও অন্যান্য সহকারী ভূমিকায় অভিনয় করেছেন মিশেল ইয়োহ, জোনাথন বেইলি, মারিসা বোডে, বোয়েন ইয়াং।

গল্পটি হল এলফাবাকে কেন্দ্র করে, এলফাবা, একজন তরুণী পান্না-সবুজ রঙের ত্বকের একটি স্মার্ট মেয়ে, তার অস্বাভাবিক সবুজ ত্বকের কারণে সবাই ভুল বোঝে তাকে কিন্তু যিনি এখনও তার আসল শক্তি আবিষ্কার করতে পারেননি। পরে সেই বড় হয়ে পশ্চিমের কুখ্যাত ডাইনি হয়ে ওঠে এবং গ্লিন্ডা, সুন্দরী, স্বর্ণকেশী, জনপ্রিয় মেয়ে যে বড় হয়ে ‘গ্লিন্ডা দ্য গুড’ হয়ে ওঠে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৪ শে নভেম্বরে রিলিজ করবে ছবিটি।

Related Articles