বিনোদন

দিনে দুপুরে ডাকাতির শিকার পালক! এখনও আতঙ্কে অভিনেত্রী

Victims of robberies at noon! The actress is still in awe

The Truth of Bengal: ‘পেয়ার তুনে কেয়া কিয়া’ খ্যাত অভিনেত্রী পালক যাদব সম্প্রতি এক বিপদের কবলে পড়েন। ১২ জুলাই দিল্লির মালব্য নগরে অটো করে যাওয়ার সময় তাঁর ফোন ছিনিয়ে নেয় ও আঘাত কিছু দুষ্কৃতী। কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও এখনো আতঙ্ক থেকে বাইরে বেরোতে পারছে না অভিনেত্রী। পালক যাদব জানান, দু’জন ব্যক্তি বাইকে নিয়ে আসে, তারপরে তাঁর হাতে আঘাত করে ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, ‘প্রায় এক সপ্তাহ হয়ে গেল সেই ঘটনার কিন্তু এখনও ধরা পড়লো না।

পুলিশ পারেনি ওই লোকগুলোকে ধরতে। যখন ওরা আমার ফোন চুরি করে পালালো তখন আমি এক পুলিশের বাইকে উঠে ওদের ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।’ তিনি বলেন, ‘আমার কখনই নিজেকে দিল্লিতে নিরাপদ বলে মনে হয়নি। ওটা আমার ভুল ছিল যে আমি রাত সাড়ে দশটা নাগাদ আমার এক বন্ধুর সঙ্গে অটোতে উঠেছিলাম। দিল্লির ম্যালব্য নগর এমনি ভালো জায়গা। মুম্বইয়ে থাকাকালীন আমি ভোর ৪টে নাগাদও অটোয় উঠেছি।

কিন্তু কখনও এসব ফেস করিনি। আমি চণ্ডীগড়ের মেয়ে, ওখানে আমার বাড়ি, সেখানেও এসব দেখিনি কখনও। আশা করব ওরা দ্রুত ধরা পড়বে। আমায় বলা হয়েছে এই ঘটনায় নাকি অটো চালক যুক্ত ছিলেন। ওই এলাকায় সিসিটিভি পর্যন্ত নেই। তাই ওদের ধরা যাচ্ছে না।’ পালক যাদব স্প্লিটসভিলা ১৩ এর ফাইনালিস্ট লিস্টে নিজের জায়গা করে নিয়েছিলেন। ২০২১-এ তিনি মুম্বই আবারো চণ্ডীগড় চলে এসেছেন।

Related Articles