বিনোদন

Swastika Mukherjee: দুর্গাপূজা মণ্ডপে স্বস্তিকা মুখোপাধ্যায়! ভাইরাল AI ছবি, হাসিতে মজেছেন অভিনেত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দুর্গাপুজোর একটি বিশাল মণ্ডপের কেন্দ্রস্থলে বিরাজ করছেন... স্বস্তিকা নিজে!

Truth of Bengal: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শহরজুড়ে শপিংয়ের ধুম, প্যান্ডেল তৈরির তোড়জোড় আর আকাশে ভেসে বেড়ানো কাশফুলের গন্ধ— সব মিলিয়ে এক নিঃশব্দ উন্মাদনায় ডুবেছে বাঙালি। এই আবেগের আবহেই এক অভিনব চমক এনে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে অভিনবত্বের ছাপটা এসেছে বাস্তব থেকে নয়, বরং কল্পনার প্রযুক্তি— AI (Artificial Intelligence)-এর হাত ধরে (Swastika Mukherjee)।

আরও পড়ুনঃ Social Rivalry: দুই দেশের মাঠের ‘যুদ্ধের’ আগেই ‘লড়াই’ শুরু সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দুর্গাপুজোর একটি বিশাল মণ্ডপের কেন্দ্রস্থলে বিরাজ করছেন… স্বস্তিকা নিজে! না, বাস্তবে নয়, এক অনুরাগীর তৈরি AI ইমেজে। বাঁশের কাঠামোয় তৈরি সেই মণ্ডপে দেবী দুর্গার জায়গা নিয়েছেন স্বস্তিকা, লাল-সাদা শাড়িতে রূপবতী ও রুদ্ধশ্বাস উপস্থিতি নিয়ে। এই এডিটেড ছবি দেখে অবাক হওয়ার বদলে অভিনেত্রী যা করলেন, তা তাঁর ব্যক্তিত্বের মতোই অনন্য। নিজের ফেসবুক প্রোফাইলে হাসিমুখে সেই ছবি পোস্ট করে লেখেন— “একজন আমাকে এটা পাঠিয়েছে। হেসে মরে যাচ্ছি তখন থেকে। পুজো আসছে বলে কথা (Swastika Mukherjee)!”

পাশাপাশি উল্লেখ করেন, লাল-সাদা শাড়িতে তাঁকে সাজানো হয়েছে, যা তাঁর ভীষণ পছন্দের। তাঁর এই রসবোধ আর স্পোর্টিং মনোভাব প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছেও। কেউ মন্তব্য করেছেন, “আপনি সবকিছু এত সহজভাবে গ্রহণ করেন, এটা বড় গুণ। এই অসহিষ্ণু সমাজে এমন মানসিকতা সত্যিই দুর্লভ।” AI-এর এই দুর্গা-রূপী স্বস্তিকা যেমন মুগ্ধ করেছে অনুরাগীদের, তেমনই প্রমাণ করেছে প্রযুক্তি আর শিল্পের যুগলবন্দীতে কতটা সম্ভাবনা লুকিয়ে থাকে (Swastika Mukherjee)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এদিকে, স্বস্তিকার বাস্তব জীবনেও উত্সবের আমেজ কম নয়। সম্প্রতি তিনি অভিনীত ছবি ‘বিজয়ার পরে’ জায়গা করে নিয়েছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। অভিজিৎ শ্রীদাস পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। ১৪ সেপ্টেম্বর, শিকাগোর ম্যাট্রিক্স ক্লাবে ছবিটি প্রদর্শিত হবে। উৎসবের মরশুমে তাই স্বস্তিকা অনস্ক্রিন এবং অফস্ক্রিন— দুই জায়গাতেই ভক্তদের চমকে দিচ্ছেন নানা রূপে। একজন দেবী, যিনি সিনেমার পর্দায় যেমন সাবলীল, AI-এর কল্পনাতেও তেমনই রঙিন (Swastika Mukherjee)!

Related Articles