বিনোদন

নতুন প্রযোজনা সংস্থা খোলার ভাবনা শুভশ্রীর! টলিপাড়ার অন্দরে শুরু গুঞ্জন

Subhasreer thought of opening a new production company! Rumors started inside Tolipara

The Truth Of Bengal : গত বছর অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। আর চলতি বছরে অগাস্টে মুক্তি পাবে রাজের পরিচালনায় বহু প্রতীক্ষিত ছবি ‘বাবলি’। প্রতিটি কাজেই প্রযোজক করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার গুঞ্জন, রাজ ঘরনি নাকি নিজেই নিজের এক আলাদা প্রযোজনা সংস্থা খুলতে চান।

এমনিতেই রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। তাঁর অধিনে বহু কাজ করেছেন শুভশ্রী। তবে সুত্রের খবর, এবার অভিনেত্রী নিজেই নিজের প্রযোজনা সংস্থা খুলতে চান। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি নাকি এই নিয়ে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষীর কাছে পরামর্শও চেয়েছেন। তবে অভিনেত্রী একা নয় সঙ্গে রাজও নাকি হাত মিলিয়েছেন এই কাজে। দুজন মিলেই এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের এক ওয়েব সিরিজ এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই প্রথম ওয়েব সিরিজে কাজ করে অনেকের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সুত্রের খবর, এই মুহূর্তে অভিনেত্রী নিজেকে নতুনভাবে, নতুনরুপে নিজেকে আবিষ্কার করতে চাইছেন। আর এই কারনের জন্যই খুব বেছে বেছে কাজ করেন অভিনেত্রী। ইতিমধ্যেই নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমান করে ফেলেছেন তিনি তবে এবার প্রযোজক হিসেবেও নিজেকে দেখতে চান তিনি। গুঞ্জন, এই প্রযোজনা সংস্থা নিয়ে খুব শীঘ্রই এক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন তিনি।

Related Articles