২০০ কোটি ছুঁয়ে ফেলল ‘স্ত্রী ২’,পিছিয়ে নেই ‘খেল খেল মে’
'Stree 2' has crossed 200 crores, not far behind is 'Khel Khel Mein'

Truth Of Bengal: অমর কৌশিকের সিনেমা বক্স অফিসে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও অভিনেতা রাজকুমার রাও হরর-কমেডি সিরিজটিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন। হরর-কমেডি সিরিজটিএখনও পর্যন্ত দ্রুত গতিতে আয় করেছে। যার ধারে কাছে ঘেঁষতে পারেনি ভেদা ও খেল খেল মে। বর্তমানে এই সিরিজটি ভারতে ২০০ কোটির ঘরে পৌঁছে যেতে চলেছে। রবিবার ভারতে সিরিজটি আনুমানিক ৫৫ কোটি টাকা আয় করে ফেলেছে। সেখানে ওই একই দিনে ভেদা সংগ্রহ করেছে ২.৭ কোটি। আর অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’ আয় করেছে ৩.৭৫ কোটি। স্ত্রী ২ ভারতে চার দিনে আয় করেছে আনুমানিক ১৯০.৫৫ কোটি টাকানেট সংগ্রহ করেছে। রবিবার স্ট্রি ২সামগ্রিকভাবে বলিউড দুনিয়ায় ৭০.৪১ শতাংশ নিজেদের কাছে রেখেছিল। তবে সবার ঊর্ধ্বে বেঙ্গালুরু ভালো ব্যবসা করেছে।
স্ত্রী ২-র বক্স অফিস কালেকশন
অমর কৌশিক পরিচালিত এই বলিউড সিনেমাটি ২০১৮ সালের ব্লকবাস্টার সিনেমা স্ত্রী-র সিক্যুয়েল। এটি একটি হরর-কমেডি সিরিজ। সিরিজটিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি ও অপারশক্তি খুরানা। এই ‘স্ত্রী ২’সিরিজটি স্বাধীনতা দিবস উপলক্ষে সেই দিনই ১৫ আগস্টদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।তিন দিন শেষে ছবিটি বিশ্বব্যপী আয় করেছে ১৪৫.৮ কোটি, জানিয়েছে প্রযোজনা সংস্থা। এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই সিরিজটি নিয়ে এবং সিরিজটির পরিচালক অমর কৌশিকের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু প্রশংসা করেই থেমে থাকেনি কঙ্গনা সাথে একটি নোটও লিখেছেন অভিনেত্রী। কঙ্গনা রানাওয়াতনোটটিতে লিখেছেন, ‘সিনেমা স্ত্রী ২ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, পুরো টিমকে অভিনন্দন, তবে একটি সিনেমার আসল নায়ক হলেন পরিচালক। ভারতে আমরা পরিচালকদের যথেষ্ট কৃতিত্ব বা প্রশংসা দিই না, যে কারণে অনেক তরুণরা লেখক/পরিচালক হতে চায় না। যারা চলচ্চিত্রে কেরিয়ার গড়তে চান, যারা আমার সঙ্গে দিকনির্দেশনার জন্য দেখা করেন, তারা বেশিরভাগই অভিনেতা বা সুপারস্টার হতে চান। সবাই অভিনেতা হলে সিনেমা বানাবে কে? চিন্তা করুন।’
খেল খেল মে-র বক্স অফিস কালেকশন
এইদিকে অভিনেতা অক্ষয় কুমার অভিনীত খেল খেল মে ছবিটি বক্স অফিসেপজিটিভ রিভিউ আসার কারণে ধীরে ধীরে জায়গা দখল করছে। ১৫ অগস্টস্বাধীনতা দিবসের দিন ছবিটি সংগ্রহ করেছিল ৫.৫ কোটি। এখনও পর্যন্ত খেল খেল মে ছবিটি মোট আয় করে ফেলেছে ১৩.৯৫ কোটি।
ভেদা-র বক্স অফিস কালেকশন
জন আব্রাহাম অভিনীত এই ছবিটি বৃহস্পতিবারস্বাধীনতা দিবসের দিন আয় করে ৬.৩ কোটি। এরপর শুক্রবারে ১.৮ কোটি, শনিবার ২.৪৫ কোটি, এবং রবিবারে ২.৭০ কোটি সংগ্রহ করে। তবে চারদিনে সিনেমাটি ১৩.২৫ কোটি টাকা আয় করে ফেলেছে।






