দশমীতে ভারী বৃষ্টি! পুজো শেষে কেমন থাকবে আবহাওয়া?
এবার সেইমত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টিপাত।
Truth Of Bengal: আশঙ্কাই সত্য হল। নবমীর বিকেল হতেই আকাশের মুখ ভার। গোটা রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির দিয়েছিল পূর্বাভাস। এবার সেইমত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টিপাত।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। ৩ অক্টোবর মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আর এই নিম্নচাপের জেরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সতর্ক করেছে, দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে। উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একথায় বলা যায়, পুজোর আনন্দে ভিলেন হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি। তবে নেই ভারী বৃষ্টির পূর্বাভাস।






