বিনোদন

Sonakshi Sinha: ফের গুঞ্জন! মুম্বইয়ের ফ্যাশন শোয়ে বেবি বাম্প নিয়ে চর্চায় সোনাক্ষী

মুম্বইয়ে ফ্যাশন ডিজাইনার বিক্রম ফডনিশের একটি শোতে স্বামী জাহির ইকবালকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী।

Truth of Bengal: বলিউডে যেন এখন খুশির খবর আসার মরশুম! কিছুদিন আগেই ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল তাঁদের সংসারে নতুন সদস্য আসার কথা জানিয়েছিলেন। আর এবার মুম্বইয়ের মায়ানগরী তোলপাড় অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা হওয়ার খবরে। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষীকে দেখে নেটিজেনদের মধ্যে নতুন করে এই জল্পনা শুরু হয়েছে (Sonakshi Sinha)।

মুম্বইয়ে ফ্যাশন ডিজাইনার বিক্রম ফডনিশের একটি শোতে স্বামী জাহির ইকবালকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী। এই অনুষ্ঠানে সলমন খানের মতো তারকারাও উপস্থিত ছিলেন। সোনাক্ষীকে দেখা গিয়েছিল লাল রঙের একটি ঢিলেঢালা আনারকলিতে। আর সেই পোশাকেই অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করেছেন অনেকে। আর এই দৃশ্য দেখেই বলিউডে জোরালো গুঞ্জন, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা (Sonakshi Sinha)!

উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে জাহির ইকবালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনাক্ষী। বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই একবার তাঁর মা হওয়ার খবর রটেছিল। তবে তখন সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা নন, বরং তিনি মোটা হয়েছেন। এরপরও বহুবার এই নিয়ে গুঞ্জন উঠলেও সোনাক্ষী বা জাহির কেউই কোনো মন্তব্য করেননি।

তবে এবার ফ্যাশন শোয়ে লাল আনারকলি ও ওড়নায় ঢাকা বেবি বাম্পের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। নেটিজেনরা সোনাক্ষীর চেহারার চাকচিক্য এবং তাঁর বসার ধরন দেখে আলোচনা শুরু করে দিয়েছেন। অনেকেই মন্তব্য করছেন যে জাহির ও সোনাক্ষীর সংসারে নতুন সদস্যের আগমন এখন সময়ের অপেক্ষা। যদিও এই গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জাহির কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি (Sonakshi Sinha)।

Related Articles