রাজ্যের খবর

Serial Thief: ‘চুরি’তে শতক পার, অবশেষে পুলিশের জালে কীর্তিমান ‘চোর’

Sameeran Biswas, a 63-year-old serial thief from Halisahar, accused in over 100 theft cases across Kolkata, Howrah, and North 24 Parganas, was finally arrested by Jagatballavpur Police.

Truth Of Bengal: ‘চুরি’তে শতক পার, অবশেষে পুলিশের জালে কীর্তিমান সেই ‘চোর’। চুরি-ছিনতাইয়ে শতকের রেকর্ড পার করেছেন অনেক আগেই। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাওড়া কিংবা উত্তর ২৪ পরগণা পুলিশের চোখে ধুলো দেওয়া সেই কীর্তিমান অবশেষে ধরা পড়েছেন হাওড়ার জগৎবল্লভপুরে(Serial Thief)। প্রাক্তন পুলিশ কর্মীর (হোম গার্ড ) গাড়িতে ঝোলানো ব্যাগ থেকে ১৫,০০০ হাজার টাকা নগদ হাতসাফাই এর ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের নাগালে আসেন তিনি।

আরও পড়ুনঃ Punjab: পাঞ্জাবে অতি বৃষ্টি, মাধোপুরে বহুতলে ধস

উত্তর ২৪ পরগণার হালিশহরের বাসিন্দা সমীরণ বিশ্বাসকে অবশেষে বুধবার সকালে গ্রেফতার করা সম্ভব হয়েছে(Serial Thief)। উত্তর ২৪ পরগনার থানার ৩ তিনটি থানা, হাওড়ার ৭-৮টি থানা সহ কলকাতার একাধিক থানার পুলিশ খুঁজে বেড়াচ্ছিল এই কীর্তিমানকে। অভিযোগ, প্রতিদিন হালিশহর থেকে ট্রেনে হাওড়ায় এসে চুরি ছিনতাই করে ফিরে যেতেন বছর তেষট্টির ওই ব্যক্তি।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

কখনও ধরা পড়ে গেলেই জুটতো পাবলিকের মার। আর অজুহাত বলতে ছিল স্ত্রীর অসুস্থতা। বয়স্ক মানুষ ভেবেই ছাড় পেয়ে যেতেন এই কীর্তিমান(Serial Thief)। আর সেই সুযোগ নিয়েই দিনের পর দিন চলছিল চুরি-ছিনতাই বা হাতসাফাই। অবশেষে সেই কীর্তিমান ধরা পড়লেন হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশের হাতে।