বিনোদন

আরজি কর কাণ্ড নিয়ে কটাক্ষের স্বীকার রচনা, সেই নিয়ে মুখ খুললেন তারকা সাংসদ  

Sarcastic confessional essay on RG Kar case

Truth of Bengal: আরজি কর কাণ্ডে চিকিৎসক মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কেবল রাজ্যে নয়, আন্দোলন চলছে দেশ তথা বিদেশেও। পথে নেমে এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সোচ্চার হচ্ছেন অনেকেই। এই পাশবিক কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে টলি থেকে শুরু করে বলি পাড়া। এই প্রতিবাদের সুরের সঙ্গে তাল মিলিয়ে সুর তুলে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের মতামত প্রকাশ করেছিলেন ‘দিদি নম্বর ১’ খ্যাত তথা তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। রচনার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি বলতে বলতে কেঁদে ফেলেছিলেন সেখানে। আর তার পরেই তাঁকে নিয়ে শুরু হয় একের পর এক ব্যাঙ্গ, বিদ্রুপ আর কটাক্ষ।

যে ভিডিয়ো তারকা সাংসদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা কি আদেও স্বাধীন হয়েছি? মহিলারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছে? সারা ভারত বর্ষ যেমন দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মণিপুরে ঘটে চলেছে মহিলা নির্যাতনের মতো এইরকম পাশবিক ঘটনা। কবে স্বাধীন হবে মহিলারা? সেই প্রশ্নও তুলেছেন রচনা।

অনেক মেয়ে আছেন যারা বাসে হোক বা ট্যাক্সি করে হোক ফেরেন তাদের কেন মনে হবে যে আজ তারা আদেও বাড়ি ফিরতে পারবেতো? এইধরনের নানা কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলেছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যনার্জি। আর তার পরেই তাঁর কান্না কে রীতিমত নাটক বলে সম্বোধন করেছেন দর্শক মহল। আর এই কটাক্ষের বিরুদ্ধে এবার মুখ খুললেন রচনা। তিনি জানিয়েছেন রাজনীতিতে পা দেওয়ার পর থেকেই তিনি নানান কারনের জন্য ট্রোল হচ্ছেন।

যতই ব্যাঙ্গ বিদ্রূপ করা হোক না কেন তাতে কিছু যায় আসেনা তাঁর। যে ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সেটা মন থেকে শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন কেবল আমাকে নয়, ব্যঙ্গ করা হয়েছে ঋতুপর্ণার শঙ্খ বাজানো। এইসব কটাক্ষ নিয়ে বেশি ভাবনা চিন্তা করিনা বলেও জানিয়েছেন তিনি।

Related Articles