বিনোদন

সলমনের হাতে ৪১.৫ কোটি টাকা ঘড়ি! কি এমন রয়েছে ওই ঘড়িতে?

Salman's watch 41.5 million rupees! What is in that watch?

Truth Of Bengal: বলিউডের ভাইজানকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মদনা থাকে বরাবরের। তার ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন সব অনুরাগীরা। তবে অনেকেরই হয়তো জানা তার হাত ঘড়ির সখ্যতার কথা। এবার খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থা ‘জেকব অ্যান্ড কোং’-এর  ৪১.৫ কোটি টাকার হাত ঘড়িতে দেখা গেল ভাইজানকে।

কি এমন রয়েছে ওই হাত ঘড়িতে? জানা গিয়েছে ওই বিশেষ হাতঘড়িতে নিখুঁতভাবে বসানো ৭১৪টি হিরকখণ্ড। হাতঘড়িটি এমনই দেখতে আপনি দেখে বুঝতে পারবেন না ওটা একটি ঘড়ি। দেখে মনে হবে অলঙ্কার। সলমন এতটাই হাতের রিসলেট এবং ঘড়ির বিষয়ে শৌখিন। যে তার কাছে রয়েছে বিশ্বের খ্যাতিনামা সংস্থার বিভিন্ন হাতঘড়ি।

তবে এবার  ‘জেকব অ্যান্ড কোং’-এর ‘বিলিওনেয়ার ৩’ হাতঘড়ি পরে চমকে দিলেন ভাইজান। এই দামী ঘড়িটি সংস্থার সহপ্রতিষ্ঠাতা জেকব আরব নিজে পরিয়ে দিয়েছেন। সেই দামি হাতঘড়ি পরার এক মূহর্তের ছবি সলমন নিজেই শেয়ার করেছেন। ‘বিলিওনেয়ার ৩’ হাতঘড়িতে রয়েছে ৭১৪টি সাদা হিরে দিয়ে। ঘড়ির ভিতরের অংশে রয়েছে ১৫২ টি সাদা এমারেল্ড কাট ডায়মন্ড। এছাড়াও ঘড়িতে রয়েছে ৫৭টি ব্যাগেট কাট হিরেখচিত। যার মূল্য ৪১.৫ কোটি টাকা।

উল্লেখ্য, চলতি বছর ঈদে ভাইজানের কোনো ছবি বক্স-অফিসে মুক্তি পায়নি। তবে দর্শকদের হতাশ করেননি ভাইজান। আসছে তার পরবর্তী ছবি সিকান্দার। এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে জুটি বাধবেন সলমন খান ও রশ্মিকা মান্দানা। এআর মুরুগাদোস পরিচালিত এই ছবিটির প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা।

Related Articles