অনন্ত-রাধিকার বিয়েতে বরযাত্রী আনতে ৩টি জেট ভাড়া করল মুকেশ আম্বানি
Mukesh Ambani hired 3 jets to bring groomsmen to Anant-Radhika's wedding

The Truth Of Bengal: মুম্বাই নগরী এখন সাজো সাজো রবে। কারণ আম্বানি বাড়িতে বিয়ে বলে কথা। ১২ ই জুলাই সাত পাকে বাঁধা পড়বে অনন্ত আম্বানির ও রাধিকা মার্চেন্ট। তাদের বিয়ে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে অ্যান্টিলিয়া। গোটা বাড়ি আলো ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সাজানোতে মূলত ব্যবহার করা হয়েছে গাঁদা ফুল ও উজ্জ্বল হলুদ আলোর। যদিও বা তাদের বিয়ে ঘিরে বেশ কিছুদিন ধরে প্রাক বিবাহের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠান ঘিরে মুম্বাইয়ে ইতিমধ্যে অতিথি সমাগম শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ে রাধিকা ও অনন্তর বিয়ের উদ্দেশ্যে বিদেশ থেকে যারা আসবেন তাদের জন্য তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের এই বিমানে করেই নিয়ে আসা হবে। এই বিমানের ঘন্টা পিছু ভাড়া প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও এয়ার চ্যাটের কোম্পানি ক্লাবের সিইও রাজন মেহরা জানিয়েছে, বিয়ের আসরে অতিথিদের আনানোর জন্য আম্বানি পরিবার তার কোম্পানির থেকে তিনটি ফ্যালকন-২০০০ বিমান ভাড়া করেছে। শুধু যে এই জেট বিমান ভাড়া করা হয়েছে তা নয়, পাশাপাশি ১০০ টি বিমান আগামী তিন দিন ধরে এই অনুষ্ঠানে আগত অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। প্রসঙ্গত, রাধিকা ও অনন্তর বিয়ের উপলক্ষে ১২ থেকে ১৫ জুলাই অনুষ্ঠানস্থলের নিকটবর্তী রাস্তা গুলি দুপুর একটা থেকে মাঝরাত পর্যন্ত শুধু অনুষ্ঠানের যানবাহন চলাচলের জন্য খোলা থাকবে।
এছাড়া এই বিয়ে উপলক্ষে মুম্বই ট্রাফিক পুলিশের তরফে ৩ দিনের জন্য রাস্তার বিধিনিসের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানের জন্য আশেপাশের ট্রাফিক ও ধীর করা হয়েছে। যদিও বা আম্বানি এই বিয়ের অনুষ্ঠানে শুরু হয়ে গিয়েছে অনেক আগ থেকেই। গত কয়েক মাসে ধরে চলছে নানান ধরনের জমকানো অনুষ্ঠান। কিছু মাস আগে জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেনের প্রি ওয়েডিং সেলিব্রেশন করা হয়। তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল দেশ-বিদেশের শীর্ষস্থানে বহু মানুষেরা।






