বিনোদন

মাঝ আকাশ থেকে ঝাঁপ দিলেন মিমি চক্রবর্তী

MiMi Chakrabarty

The Truth of Bengal: পুজো পেরিয়ে ছুটির আমেজে মিমি চক্রবর্তী। মধ্য গগন থেকে ঝাঁপ মাড়লেন তিনি। কত সাহস একবার ভাবুন তো। তবে দুঃসাহসিক কাণ্ড ঘটালেও দুবাইয়ে গিয়ে নিজের বহুদিনের সুপ্ত ইচ্ছে পূরণ করলেন তিনি। বিমান থেকে ঝাঁপ মেরে স্কাই ডাইভিং করেন টলি অভিনেত্রী।

এই সাহসী মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছে তাঁর অনুরাগীরা।বরাবরই ভ্রমনপ্রিয় মিমি চক্রবর্তী । পুজোর ব্যস্ততা মিটিয়ে বাবা মা কে নিয়ে কয়েক দিন হল মিমি দুবাইয়ে গেছেন। আনন্দের বেশ কিছু মুহূর্তের ছবি ও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

পুজোয় মুক্তি পেয়েছে মিমি অভিনীত রক্তবীজ ছবি। দর্শক মহলে এই ছবি বেশ ভালোই সাড়া ফলেছে। বক্স অফিসেও এই ছবি ভালোই ব্যবসা করেছে। অন্যদিকে সম্প্রতিই মুক্তি পেয়েছে মিমির হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। এই ছবি আসলে পোস্ত ছবির আদলেই নির্মিত।

Related Articles