ক্যারিয়ারের শীর্ষ থেকে আমেরিকা, দেশে ফেরার গল্প শোনালেন মাধুরী
সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে মাধুরী নিজেই জানালেন কেন তাঁরা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
Truth Of Bengal: নব্বইয়ের দশকে বলিউডের ঝলমলে তারকা ছিলেন মাধুরী দীক্ষিত। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি, যা তাঁকে করে তুলেছিল কোটি মানুষের প্রিয়। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায়ই তিনি ডা. শ্রীরাম নেনের সঙ্গে বিয়ে করেন এবং আমেরিকায় স্থায়ী হন। প্রায় এক দশক পর, এই দম্পতি আবার ভারতে ফিরে আসেন। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে মাধুরী নিজেই জানালেন কেন তাঁরা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মাধুরী জানালেন, আমেরিকায় জীবন ছিল শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময়। তিনি সন্তানদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন, যা তাঁর কাছে ছিল স্বপ্নের মতো। তবে ভারতে ফিরে আসার পেছনে প্রধান কারণ ছিল পারিবারিক। মাধুরী বলেন, “আমার বাবা-মা আমার সঙ্গে থাকতেন, কিন্তু তাঁরা বৃদ্ধ হচ্ছিলেন এবং ভারতে ফিরে যেতে চাইছিলেন। আমি চাইনি যে জীবনের শেষ সময়ে তাঁদের একা থাকতে দেখতে হই।”
-
মান-অভিমান ভুলে অবশেষে পুনর্মিলন মামি-ভাগ্নেরApril 16, 2026
কাজের ক্ষেত্রও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। মাধুরীকে ভারতের কাজের জন্য বারবার আমেরিকায় ফিরতে হতো, যা দূরত্বের কারণে কঠিন হয়ে উঠছিল। পাশাপাশি, তাঁর স্বামী ডা. শ্রীরাম নেনও ভারতে ফিরে আসার পেছনে তাঁর পেশাগত কারণে আগ্রহী ছিলেন। একজন কার্ডিওভাসকুলার সার্জন হিসেবে নেন দেখতে চেয়েছিলেন, তাঁর রোগীরা শেষ পর্যায়ে পৌঁছানোর আগে সুস্থ থাকতে পারেন। তাই তিনি ‘ওয়েলনেস’ বা সুস্বাস্থ্যের ওপর মনোযোগ দেওয়ার জন্য ভারতে ফিরে আসতে চেয়েছিলেন।
মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালের ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে ডা. শ্রীরাম নেনকে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্ক মাত্র ছয় মাসের পরই বিয়েতে পরিণত হয়। এই দম্পতির দুই সন্তান, আরিন (জন্ম ২০০৩) এবং রায়ান (জন্ম ২০০৫)।




