বিদেশে গিয়ে দুর্ঘটনার কবলে কাশ্মীরা, অল্পের জন্য রক্ষা
Kashmiri woman meets with accident while traveling abroad, narrowly escapes

Truth Of Bengal: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বলিউড অভিনেত্রী কাশ্মীরা শাহ। গিয়েছিলেন বিদেশে। সেখানে গিয়ে যে এমন দুর্ঘটনার কবলে পড়তে হবে তা কে জানত? জানা যাচ্ছে, অভিনেত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী নিজেই মৃত্যুমুখ থেকে বেঁচে ফেরার দুঃসংবাদ জানিয়েছেন। ইতিমধ্যেই অভিনেত্রী দুর্ঘটনার একটি ছবি পোস্ট করেছেন। যা দেখলে ভয়ে শিওড়ে উঠবেন আপনিও।
যেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের ভেজা একটি তোয়ালে। যার ওপরে ছোপ ছোপ রক্ত লেগে রয়েছে। আর সেই রক্ত লাগা তোয়ালের ছবি পোস্ট করে কাশ্মীরা লিখেছেন, “ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। ভয়ঙ্কর দুর্ঘটনা। আরও অনেক বড় কিছু ঘটতে পারত আমার সঙ্গে।” এই ভয়াবহ ঘটনা থেকে অভিনেত্রী একটা শিক্ষা নিয়েছেন। যা হল জীবনের প্রতিটি সময়ে আনন্দ উপভোগের সহিত কাটানো।
কাশ্মীরার কথায়, “জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করো।” উল্লেখ্য, কাশ্মীরাকে নিয়ে বলি জগতে চর্চার শেষ নেই। কখনো মুখ্য চরিত্রে অভিনয় না করলেও পার্শ্ব কিছু চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। কাশ্মীরা বলি অভিনেত্রী ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে তাঁর। কাশ্মীরা আসলে গোবিন্দার ভাগ্নের স্ত্রী। ২০১৩ সালে ক্রুশা অভিষেকের সাথে বিয়ে সারেন বলি অভিনেত্রী কাশ্মীরা। অভিনেত্রীর পোস্টে দুর্ঘটনার কথা নজরে আসতেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে কাশ্মীরা তাঁদের উদ্দেশ্যে বলেন, অল্পের জন্য তিনি বেঁচে গিয়েছেন।






