অসুস্থ জাহ্নবী কপূর! অম্বানীদের বিয়ে কাটিয়ে এসে হঠাৎ কী হল অভিনেত্রীর?
Ill Janhvi Kapoor! After getting married to Ambanis, what happened to the actress?

The Truth Of Bengal : কয়েকদিন আগেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠেছিলেন জাহ্নবী কপূর। তাঁদের বিয়ের সমস্ত পর্বেই তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও নিজের আসন্ন ছবির প্রচার নিয়েও অত্যন্ত ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে এত খুশির মাঝেই হঠাৎ দুঃসংবাদ! অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কিন্তু কী এমন হল তাঁর?
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত কারনে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি খুব দুর্বল বোধ করছিলেন। বিছানা থেকে একেবারেই উঠতে পারছিলেন না তিনি। তাই আপাতত এক কাজ পিছিয়ে দিয়েছেন অভিনেত্রী। জাহ্নবীর এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, “জাহ্নবী বুধবারই সব কাজ বাতিল করেন। এই গোটা সপ্তাহের কাজ ওকে পিছোতে হয়েছে অসুস্থতার জন্য। বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়, তাই পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।”
তবে বর্তমানে আগের থেকে ভালো আছেন অভিনেত্রী। তবে দুর্বলতা ভাব এখনও কমেনি। সব কিছু ঠিকঠাক থাকলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত ১৫ জুলাই নিজের আসন্ন ছবি ‘উলঝ’ এর প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী। তারও আগে ধন কুবেরের ছেলের বিয়েতে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন এই বলি অভিনেত্রী। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। জাহ্নবীকে শেষবার দেখা গিয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে। ‘উলঝ’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া।






