বিনোদন

Tamanna-Samantha: তামান্না-সামান্থা-রাকুলের নামে জাল ভোটার কার্ড, তদন্ত শুরু নির্বাচন কমিশনের

এবার এই দক্ষিণী সুন্দরীদের নামেই ছড়িয়ে পড়েছে জাল ভোটার কার্ড।

Truth of Bengal: তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি ছড়িয়ে এখন তাঁরা কাজ করছেন বলিউডেও। দেশ জুড়ে তাদের অগুণিত ভক্ত। বড় বড় কোম্পানির বিজ্ঞাপনী মুখ তাঁরা সকলেই। জনপ্রিয়তার জেরেই দেশের আনাচে কানাচে তাদের ছবি দেওয়া পোস্টার দেখা যায় বিভিন্ন জায়গায়। তবে এবার এই দক্ষিণী সুন্দরীদের নামেই ছড়িয়ে পড়েছে জাল ভোটার কার্ড। আর সুপারস্টার নায়িকাদের জাল ভোটার কার্ড সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে (Tamanna-Samantha)।

অভিযোগ, তেলেঙ্গানার জুবিলি হিলসে ছড়িয়ে পড়েছে তিন নায়িকার জাল ভোটার কার্ড। তবে অবাক করা বিষয় হল ওই জাল ভোটার কার্ডগুলিতে তিন নায়িকার বাড়ির ঠিকানাই এক। স্বাভাবিকভাবেই এই জাল ভোটার কার্ড কোথা থেকে এল, কে বা কারা তৈরি করল তাঁর তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলসের বিধানসভা আসনে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আগে তিন নায়িকার ভোটার কার্ড জাল হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার জোরকদমে শুরু করেছে নির্বাচন কমিশন (Tamanna-Samantha)।

Related Articles