
The Truth of Bengal: লোভ বিষাক্ত। আর সেই লোভ যদি হয় অভিশপ্ত গুপ্তধনের, তাহলে তা হযে যায় আরও বিষাক্ত। রক্তের টানও সেখানে ফিঁকে পড়ে যায়। শুরু হয় অপরাধের খেলা। সেই অপরাধ শেষ করতেই সত্যান্বেষী হয়ে ফিরছেন অনির্বান। সৃজিতের পরিচালনায় দূর্গ রহস্যে ব্যোমকেশ রূপে আত্মপ্রকাশ তার। এসভিএফ প্রযোজিত, সিজিত মুখোপাধ্যায় পরিচালিত দূর্গ রহস্যের টিজার প্রকাশ্যে এসেছে আগেই।
এবার প্রকাশ্যে দূর্গ রহস্যের ট্রেলার। ব্যোমকেশ রূপে আগেই র্আত্মপ্রকাশ হয়েছে দেবের, বীরসা দাশগুপ্তের পরিচালনায় ব্যোমকেশ ও দূর্গরহস্য ছবিতে। এবার ব্যোমকেশ রূপে আত্মপ্রকাশ করার পালা অনির্বানের। যদিও দুই ব্যওমকেশের দ্বন্দের কথা শোনা গিয়েছিল আগে। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে ব্যোমকেশ ও দূর্গ রহস্যের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা দিয়েছিল সৃজিত, অনির্বান ও সোহিনীকে।
একমঞ্চে জোড়া ব্যোমকে্শ ও সত্যবতীকে একসঙ্গে পেয়ে অনুরাগীরাও হন যথেষ্ট উচ্ছসিত। ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা। সেই সময় ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন খোদ উত্তমকুমার। সেই সময়ের কাহিনীই এবার ওয়েব সিরিজে। তবে রহস্যে মোড়া দুর্গ রহস্যের ট্রেলারের পর অপেক্ষা এখন দুর্গ রহস্য মুক্তির। শোনা যাচ্ছে, ১৯ অক্টোবরই হইচইতে দেখা যাবে অনির্বান ভট্টাচার্য অভিনীত দূর্গ রহস্য।
Free Access






