বিনোদন

বক্সারের গল্প এবার সেলুলয়েডে

Boxer's story is now on celluloid

The Truth Of Bengal : আকাশ প্রতাপ সিং- এমন একটি ছেলের গল্প আসছে বড় পর্দায়, যে তার মাকে ঘরোয়া অত্যাচারের মুখোমুখি হতে দেখেছে রোজ। অসহায় হয়ে থাকতে দেখেছে তাঁর মা কে, আর নিত্যদিন রাগ জমিয়েছে নিজের মধ্যে। সেই রাগকে কাজে লাগিয়ছে বক্সিং এর রিঙে। নতুন গল্পের নাম মে লাড়েগা। ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে।

শুরুতেই আসে প্রশ্ন, কেন তিনি একজন বক্সার হতে চান? তার গোপন উদ্দেশ্য কি? আকাশের পারফরম্যান্স খুব উজ্জ্বল দেখাচ্ছে, যদিও আমরা তার ভিতরে একটি ঝড় বয়ে যাওয়া দেখতে পাচ্ছি, সেখানে দুর্বলতার অনুভূতিও রয়েছে যা জুড়ে আসে গোটা ট্রেলারে। যে ছেলেটি বক্সিং থেকে বহুদূরে ছিল, কীভাবে সেই একই লোক বক্সার হয়ে উঠলো? অতীত কি তাকে বক্সিং রিংয়ে নিয়ে গিয়েছিল? সমস্ত উত্তর মিলবে আগামী ২৬ এপ্রিল।

 

Related Articles