
The Truth of Bengal: মাতৃত্বর স্বাদ চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী বিপাশা বাসু ৷ মেয়ে দেবীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত তিনি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ সোমবার রাত একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেন তিনি ৷ যা অনুরাগীদের মন জয় করেছে ৷বিপাশা বসুর মেয়ে দেবী কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ছোট্ট ছোট্ট কান্ড কীর্তি দেখে বেশ আনন্দই পান অনুরাগীরা।এই তো, সেদিনের গল্প। বিপাশা সকলের সামনে জানিয়েছিলেন, যে জন্মের পর পরই ছোট দেবীর হার্টে সমস্যা দেখা দেয়।
তিনমাস বয়সে তাঁর অপারেশন হয়। আর আজ, ১১ মাসের দেবীকে নিয়েই মা বিপাশার নানা কিছু। তাঁকে নিয়েই মেতে থাকেন পরিবারের সকলে।দিন কয়েক আগেই বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে নিজে হাতে সিন্নি মেখেছিলেন বিপাশা বসু । শাড়ি, শাঁখা-পলায় সেজে আদ্যোপান্ত বাঙালি মেজাজে ধরা দিয়েছিলেন বঙ্গকন্যা। এবার মেয়ে দেবীকে নিয়ে উমা দর্শনে গেলেন করণ-বিপাশা।খুদে দেবীর পরনে গোলাপি শাড়ি। তার আদুরে কীর্তিতে মজেছে নেটপাড়া।
বিপাশার শেয়ার করা দুর্গাষ্টমীর ভিডিওতেই দেখা গেল, বাবা করণ সিং গ্রোভারের কোলে চড়ে ঠাকুর দেখতে ব্যস্ত দেবী। পাশেই মা বিপাশা তাকে দুর্গা ঠাকুর দেখিয়ে নানা মজার কথা বলছেন। অভিনেত্রীর পরনে সবুজ বেনারসী। খোঁপায় জুঁই ফুলের মালা। কপালে টিপ। বলিউড নায়িকার সাজে পুরোদস্তির বাঙালিয়ানা ফুটে উঠল। আর করণ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা। আর সেই আদুরে ভিডিও দেখেই বঙ্গললনা বিপাশাকে প্রশংসায় ভরালেন নেটিজেনরা।
FreeAccess






