বিনোদন

রশ্মিকা অত্যন্ত মারকুটে স্বভাবের, অ্যানিম্যালের সেটে ইচ্ছা করে পেটাতেন রণবীরকে! জানালেন প্রযোজক

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বঙ্গার দাদা ও ‘অ্যানিম্যাল’-এর প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গা জানান, করব চৌথের দৃশ্যের মহড়ার সময় নাকি একাধিক বার রণবীরের গায়ে হাত তুলেছিলেন রশ্মিকা। তাঁর কথায়, ‘‘ওই দৃশ্যকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখেননি রশ্মিকা। রণবীরকে কমপক্ষে ২০-২৫ বার মেরেছিলেন রশ্মিকা। তার পর গিয়ে ওই দৃশ্য চূড়ান্ত হয়েছিল।’’

এই খবর শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ রশ্মিকার অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ রণবীরের উপর রাগ প্রকাশ করেছেন।

এ বার প্রণয় এও জানান, রশ্মিকাকে বাদ দিয়ে তৃপ্তি ডিমরিকে নিয়ে যে মাতামাতি চলছে সমাজমাধ্যমে, তা নাকি মোটেই কাম্য নয়। তাঁর দাবি, এর থেকে অনেক বেশি প্রশস্তি নাকি রশ্মিকার প্রাপ্য। প্রণয়ের কথায়, ‘‘গীতাঞ্জলি অত্যন্ত বলিষ্ঠ একটা চরিত্র। সমালোচকেরা, বিশেষত নারীবাদীদের যদিও ওই চরিত্র নিয়ে অনেক সমস্যা আছে। রশ্মিকা ওই চরিত্রে খুব ভাল কাজ করেছেন। রণবীর এখন দেশের সেরা তিন অভিনেতাদের মধ্যে এক জন। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাজ করেছেন রশ্মিকা। কিন্তু মুম্বইয়ে কেউ তাঁকে নিয়ে কথা বলছেন না। সবাই তৃপ্তিকে নিয়ে ব্যস্ত। হয়তো প্রচারমূলক সংস্থাগুলোর কাজই এটা। তৃপ্তি ভাল কাজ করেছেন। তবে রশ্মিকার এর থেকে অনেক বেশি প্রশংসা প্রাপ্য।’’

প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই সমালোচকদের একাংশের কাছে সমালোচিত হয়েছে। সমালোচকদের অভিযোগ, ছবিতে উগ্র পৌরুষ ও নারীবিদ্বেষের উদ্‌যাপন করা হয়েছে। তবে দর্শকদের কাছে ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে।

Related Articles