বিনোদন
মাথায় চুল নেই, তা সত্ত্বেও ৪০০ টাকার চিরুনি কিনলেন অনুপম! আসল কারণ জানলে স্যালুট করবেন আপনি

বলিউড অভিনেতা অনুপম খের সম্প্রতি একটি মহৎ উদ্যোগের মাধ্যমে নেটমাধ্যমে তুঙ্গে।
সম্প্রতি অনুপম খের তার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামের এক বৃদ্ধ অনুপমের গাড়ির সামনে এসে চিরুনি বিক্রি করছেন। ঠাট্টার ছলে অনুপম রাজুকে বলেন, “আমার তো চিরুনি কাজে লাগবে না”।
এরপর রাজুর জন্মদিনের কথা জানতে পেরে অনুপমের মন গলে যায়। রাজুর হাসি এবং সরলতায় মুগ্ধ হয়ে ৪০০ টাকায় একটি চিরুনি কিনে নেন তিনি। রাজুও অনুপমের এই উদারতায় আপ্লুত।
অনুপম খেরের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।অনেকেই অনুপমের এই মানবিক দিকের প্রশংসা করছেন। অনুপমের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।






