বড় পর্দায় ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি, জানালেন সৌমিতৃষা!

এবার মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা এবার বড় পর্দায় হাজির। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিষেক ছবি “প্রধান”। ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানান, ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার অভিজ্ঞতা অসাধারণ। অভিজ্ঞ অভিনেতা অতনু, অভিজিৎ, দেব ও পরাণ স্যারের সঙ্গে কাজ করা এক অনন্য সুযোগ বলে মনে করেন তিনি। তাদের সহযোগিতায় ও উষ্ণতায় নতুন বলে মনেই হয়নি বলে জানান সৌমিতৃষা।
“প্রধান” ছবিতে সৌমিতৃষা রুমি নামের এক নববধূর চরিত্রে অভিনয় করেছেন। রুমি একজন শান্ত ও সংযত মেয়ে, যার স্বামী পেশায় পুলিশ অফিসার। ছবিতে তাদের সম্পর্কের উত্থানপতন, ভালোবাসা ও বোঝাপড়ার গল্প ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেন সৌমিতৃষা। তিনি বিশ্বাস করেন, নতুন বিবাহিত দম্পতিরা রুমি ও তার স্বামীর চরিত্রের সঙ্গে নিজেদের অনেকটা মিল খুঁজে পাবেন।
ছবি মুক্তির পরের পরিকল্পনা কী জানতে চাইলে সৌমিতৃষা বলেন, “এখন তো ‘প্রধান’ নিয়েই ব্যস্ত। দর্শকের কাছে ছবিটি কেমন লাগে, সেটাই এখন দেখার। এরপর আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে।”






