বিনোদন
পুরনো মামলায় গ্রেফতার হলেন কমল রশিদ খান!

নতুন বছর উদযাপন করতে দুবাই যাওয়ার পথে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন বলিউডের অভিনেতা ও সমালোচক কমল আর খান। ২০১৬ সালে করা একটি মামলায় তিনি ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে জানা গেছে।
কমল নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের গ্রেপ্তারির খবর জানান। তিনি বলেন, “নতুন বছর উদযাপন করতে দুবাই যাচ্ছিলাম। বিমানবন্দরেই মুম্বই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। ২০১৬ সালের একটি মামলায় আমি নাকি ওয়ান্টেড তালিকায় রয়েছি।”
জানা গেছে, ২০১৬ সালে কমলকে ইভটিজিংয়ের অভিযোগে মামলা করা হয়েছিল। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। তবে, জামিনের শর্ত ভঙ্গ করায় তাকে গ্রেপ্তার করা হয়।
কমলকে মুম্বইয়ের বাইকুল্লা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে আদালতে তোলা হবে। কমল আর খান একজন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমালোচক। তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।






