বিনোদন

একই সঙ্গে চিকিৎসা কেন্দ্র থেকে বেরোলেন সানি-ডিম্পেল! ক্যামেরা দেখেই অস্বস্তিতে দুজন

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার অতীতের প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। ১৯৮০-এর দশকে তাদের প্রেমের গুঞ্জন বলিউডের অলিগলিতে শোনা যেত। তাদের প্রেমের কারণেই রাজেশ খন্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরেছিল বলে শোনা যায়।

সম্প্রতি সানি-ডিম্পলকে একসঙ্গে চিকিৎসাকেন্দ্রে দেখা গেছে। ক্যামেরা দেখে তারা অস্বস্তিতে পড়ে যান। তারা আলাদা গাড়িতে করে চলে যান।

এই ঘটনায় আবারও তাদের সম্পর্কের গুঞ্জন উঠেছে। অনেকে মনে করছেন, তাদের সম্পর্ক এখনও রয়েছে। তবে কেউ কেউ মনে করছেন, তারা হয়তো বন্ধু হিসেবেই দেখা করতে গিয়েছিলেন।সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে এক সময় ‘ওপেন সিক্রেট’ ছিল। ডিম্পলের দুই মেয়েও নাকি তাদের সম্পর্কের কথা জানতেন। তবে দেওল পরিবারের গোঁড়ামির কারণে এই সম্পর্ক কখনওই প্রকাশ্যে আসেনি।

Related Articles