লক্ষ্য দ্বিতীয় দফা নির্বাচন, আজ জোড়া শাহী সভা মালদায়,
Union Home Minister's program in North Bengal's Malda and Raiganj

The Truth Of Bengal: আজ শাহের জোড়া কর্মসূচি বাংলায়। মালদহের শ্যামাপ্রসাদ মোড়ে রোড-শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রায়গঞ্জের করণদিঘিতে জনসভা তাঁর।
উত্তরবঙ্গের মালদহ এবং রায়গঞ্জে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ রোড শো মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় একটিই সভা করেছেন।বালুরঘাট আসনে গত সপ্তাহেই প্রচার সারেন তিনি।
গত রবিবার রাজ্যে এলেও দার্জিলিঙের সভাস্থলে যেতে পারেননি আবহাওয়ার কারণে। আজ দুপুর পৌনে ১২টায় মালদহের শ্যামাপ্রসাদ মোড়ে তিনি প্রথমে রোড-শো করবেন। পরে দুপুর ১টা ১০ মিনিট নাগাদ রায়গঞ্জের করণদিঘিতে জনসভা তাঁর। শাহী সভা ঘিরে চরমে বিজেপির দলীয় উন্মাদনা। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে ফের অমিত শাহের একাধিক কর্মসূচি দলের অভ্যন্তরে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই বিশ্বাস দলীয় নেতা-কর্মীদের।






