জৈব চাষ শিখতে চান? এখন অর্গানিক ফার্মিং নিয়ে পড়ার দারুণ সুযোগ
২২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.vidyasagar.ac.in মারফত।
Truth Of Bengal: আজকাল সুস্বাস্থ্যর কথা ভেবে চিকিৎসক, পুষ্টিবিদদের পাশাপাশি রাজ্য সরকারও রাসায়নিকমুক্ত ভেষজ উপাদান ও পদ্ধতিতে চাষবাসের ওপর জোর দিচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অর্গানিক ফার্মিংয়ের ওপর কোর্স করার সুযোগ রয়েছে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাডভান্সড অর্গানিক ফার্মিং অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচারের ওপর সার্টিফিকেট কোর্স করাচ্ছে। কোর্সের মেয়াদ ৩ মাস। ২২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.vidyasagar.ac.in মারফত।
কারা এই কোর্স করতে পারেন
পড়ুয়াদের পাশাপাশি কৃষক, কৃষি উদ্যোক্তা, কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কোর্স করতে পারেন। কোর্স শুরু জানুয়ারি মাস থেকে। কোর্সের ফি ৫ হাজার টাকা। কোর্সের আসন সংখ্যা ৫০টি। শুক্রবার ও শনিবার ক্লাস হবে। শুক্রবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা আর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ক্লাস হবে।




