রাজ্যের খবর

Question Controversy: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ নামে আখ্যা, শুরু তীব্র বিতর্ক

Question Controversy at Vidyasagar University as history exam paper refers to Medinipur’s freedom fighters as 'terrorists', sparking outrage across West Bengal.

Truth Of Bengal: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্ক শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জুড়ে(Question Controversy)। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার ১১ নম্বর প্রশ্নে লেখা হয়েছে— “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম লেখো, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?” এই প্রশ্নে ‘সন্ত্রাসবাদী’ শব্দের ব্যবহার নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে জেলার ইতিহাস সচেতন মহল, স্বাধীনতা সংগ্রামীদের পরিবার এবং শিক্ষানুরাগীরা।

[আরও পড়ুনঃ Screen Time: আপনার সন্তানের ‘স্ক্রিন টাইম’ কত? খেয়াল রেখেছেন? এখনই সতর্ক হন]

শহিদ বিপ্লবীদের পরিবার এই শব্দচয়নকে শুধু অসম্মানজনক নয়, চরম অজ্ঞতা ও ইতিহাস বিকৃতির উদাহরণ বলেই মনে করছেন(Question Controversy)। তাঁদের মতে, যাঁরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তাঁদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া দেশের স্বাধীনতা আন্দোলনকেই অপমান করার শামিল। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের প্রশ্ন আসা বিশ্ববিদ্যালয়ের গাফিলতির ফল। তাঁরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশ্নপত্র প্রস্তুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কোনও অধ্যাপক বা রেজিস্টার এই বিষয়ে মুখ খোলেননি(Question Controversy)। তাঁদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি কেউ। এই প্রশ্ন কীভাবে পাশ হয়ে পরীক্ষায় এল, কারা অনুমোদন দিল— তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন, বিষয়টি শুধুই ভুল নয়, বরং ইতিহাসচর্চার ক্ষেত্রে এক বিপজ্জনক নজির। সামগ্রিকভাবে এই প্রশ্নপত্র বিতর্ক ঘিরে রাজ্য জুড়ে শিক্ষামহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নিন্দার ঝড়। এখন দেখার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।

Related Articles