দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

কলমের নিপে তৈরি ১ সেন্টিমিটার দূর্গা মূর্তি! তাক লাগালেন নবদ্বীপের শিল্পী

1 centimeter Durga statue made of pen nip! The artist of Nabadwip hung on the shelf

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: একটি কলমের নীপের উপরে মাটিদিযে ১ সেন্টিমিটার দূর্গার মূর্ত্তি তৈরী করে তাক লাগালেন নদীয়ার এক শিল্পী। নবদ্বীপের ৫৬ বছর বয়সি গৌতম সাহার এই কর্মকান্ডে রীতিমতো আনন্দিত নবদ্বীপ বাসি। করোনা আবহে কর্মহীন হওয়ার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন এই ব্যক্তি। তখন থেকেই শুরু তাঁর ক্ষুদ্র শিল্পের  ভাবনা। তবে এই শিল্পচর্চার মধ্য দিয়ে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলে জানিয়েছেন শিল্পী গৌতম বাবু।

এর আগে তিনি প্যাস্টেল কালাবের উপর, চকের উপর ও পেন্সিলের লিড প্রমখের উপর বিভিন্ন শিলাকর্ম করেছেন। এমনকি চালে, ধানে, গমে, ডালে, বাদামের খোলেও  মূর্ত্তি তৈরী করেছেন গৌতম বাবু। তবে এবারে দীর্ঘ ১৫ দিনের কঠিন পরিশ্রমের ফল হল এই কলমের নিবের উপর দূর্গা মূর্তি, এমনই জানিয়েছেন গৌতম বাবু। ভবিষ্যতে আরও এ ধরণের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান শিল্পী গৌতম সাহা।

Related Articles