রাজ্যের খবর

মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল এক যুব তৃণমূল কর্মীর

A youth Trinamool activist died in a motorcycle accident

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: বৃহস্পতিবার গভীর রাতে শ্রীরামপুর থানার শেওড়াফুলি তারকেশ্বর রেল গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে টাব্বু, বয়স ৩২। বাড়ি শ্রীরামপুর থানার মাহেশ কলোনীতে। রাতে শ্রীরামপুর থানার টহলরত পুলিশের গাড়ি আহত রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা জানিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে মস্তিস্কে ও মুখে গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে যুবকের।

পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে বৈদ্যবাটি চৌমাথা থেকে মোটর সাইকেল চালিয়ে শ্রীরামপুর ফিরছিল অরিন্দম। তারকেশ্বর রেল গেট পেড়িয়ে শেওড়াফুলি ঘোষ মার্কেটের কাছে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাতি স্তম্ভে সজোরে ধাক্কা মারে। তাতেই মুখ ও মাথায় গুরুতর চোট লাগে অরিন্দমের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল সরাসরি বাতি স্তম্ভে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ভয়ানক জখম হয়ে লুটিয়ে পড়ে মোটর সাইকেল আরোহী। তড়িঘড়ি তাকে তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিছুক্ষণ চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য , মন্ত্রী বেচারাম মান্না, তৃণমূল হুগলি শ্রীরামপুর সংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ।

Related Articles